শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফটিকছড়ি পৌরসভার মাজেরহাট এলাকায় অবস্থিত ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেতৃদ্বয় এই সাক্ষাতে অংশ নেন। সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আসিনি। আমাদের চেয়াপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শাইখুল হাদীসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তার শরীর-স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং শুভেচ্ছা বিনিময় হয়েছে। অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। এর আগে তারা হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের সাবেক আমীর মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শাইখুল হাদীস
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফটিকছড়ি পৌরসভার মাজেরহাট এলাকায় অবস্থিত ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেতৃদ্বয় এই সাক্ষাতে অংশ নেন। সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে আসিনি। আমাদের চেয়াপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শাইখুল হাদীসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তার শরীর-স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং শুভেচ্ছা বিনিময় হয়েছে। অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। এর আগে তারা হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের সাবেক আমীর মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন। সাক্ষাতে হেফাজতের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস বলেন, "এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল। জাতীয় নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, লায়ন হেলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে বেশ আগ্রহ ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটি ছিল শুধুই ধর্মীয় সৌজন্যমূলক একটি সাক্ষাৎ।
নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা
নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন
সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ গণ্যমান্যদের উপস্থিতিতে মানবাধিকার কমিশনের মতবিনিময় সভা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ দক্ষিণ বাকলিয়া বিএনপি
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: আমীর খসরু
পিআর পদ্ধতি : আশঙ্কা, বাস্তবতা ও ইসলামী রাজনীতির সম্ভাবনা
শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী
রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এসব ডেডিকেটেড নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের কোন বিকল্প নাই।
শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি /
অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে বিএনপি নেতা শাকের আহমদের তীব্র নিন্দা
রাজনীতি /
শার্শায় বিএনপির ১৫ কর্মীকে কুপিয়ে-পিটিয়ে জখম করেছে হাসান-তৃপ্তি গ্রুপের সমর্থকরা
রাজনীতি /
কে হচ্ছেন উত্তর জেলা বিএনপির আহবায়ক; আলোচনায় একাধিক নাম
রাজনীতি /
বাংলাদেশ সংস্কারবাদী পাটির নির্বাচন কমিশনের চিটি নিয়ে প্রতারনা, সিসিটিভি তে ধরা পড়লো প্রতারক
রাজনীতি /
চট্টগ্রাম- ৯ আসনের জনমানুষের নেত্রী ডলি আপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার প্রচারণায়
রাজনীতি /
নোয়াখালীতে প্রয়াত মওদুদ আহমদকে কটুক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন