শিক্ষাঙ্গন
Image not found
মধ্য রাতে রাবিতে বিক্ষোভ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ফেসবুক পোস্টে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।  শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে ঐ শিক্ষকের শাস্তির দাবি জানান।


ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধ্যাপক মামুনের একটি পোস্ট ভাইরাল হওয়াকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি রাকসুর নির্বাচিত হিজাবি নারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে লেখেন,

“এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও মদ হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদপান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!”


পোস্টটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানায়। রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষকের মন্তব্যের নিন্দা জানান এবং তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।


রাত ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেয় বিপুলসংখ্যক শিক্ষার্থী। শুরুতে ছাত্ররা আন্দোলন শুরু করলেও কিছু সময় পর ছাত্রীদের উপস্থিতিতে বিক্ষোভ আরও উত্তেজিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা শ্লোগান দেন- “মামুনের দুই গালে জুতা মারো তালে তালে”, “মদখোরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”।


পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক মামুনের মন্তব্য নারীদের মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করেছে। তারা বলেন, “একজন শিক্ষক হিসেবে এমন বক্তব্য নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে কলুষিত করেছে।”


শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে দ্রুত তদন্তের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি দিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, প্রশাসন নীরব থাকলে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে। কোন ভাবেই একজন শিক্ষকের,  এ ধরনের বাজে মন্তব্য গ্রহন যোগ্য নয় ।

৩ মাস আগে
Image not found
আপত্তিকর অবস্থায় ছাত্র- ছাত্রী আটক
রাজশাহী মহানগরীর একটি ছাত্রীনিবাস থেকে ‘আপত্তিকর অবস্থায়’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয়রা। গত শনিবার (৫ অক্টোবর) গভীর রাত দেড়টার দিকে মতিহার থানাধীন কাজলা কেডি ক্লাব সংলগ্ন তন্নী ছাত্রীনিবাস থেকে তাদের আটক করা হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুজনের অভিভাবকদের খবর দেওয়া হয়। জানা যায়, তাদের মধ্যে পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এদিকে, পরদিন রবিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে উভয় পক্ষের অভিভাবকদের খবর দেওয়ার পর তারা উপস্থিত হয়। এরপর উভয় পরিবারের সদস্যদের জিম্মায় দুই ছাত্র ও ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ঘটনার সময় তন্নী ছাত্রনিবাসে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঢাবি ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, রাবি ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জিম্মায় জুলাই-৩৬ হলে রাখা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, উভয় পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে গেছেন যে তারা ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। এরপরই মুচলেকায় উভয় পরিবারের জিম্মায় ছাত্র এবং ছাত্রীকে মুক্তি দেওয়া হয়। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের দপ্তরে উভয় পক্ষের সম্মতিক্রমে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
৪ মাস আগে
Image not found
রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া এক প্রার্থী। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকটি প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এ ছাড়া রোববার (২৮ সেপ্টেম্বর) আইনজীবীর মাধ্যমে তিনি উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কয়েকজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন।


ওই চাকরিপ্রার্থীর নাম রাহাত ইসলাম (হৃদয়)। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৬৩ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৮৬ পেয়ে দুটিতেই প্রথম স্থান অধিকার করেন।


গত ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন রাহাত। কিন্তু তিনি মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য মনোনীত হননি। তার অভিযোগ, নিয়োগ পরীক্ষার আগে তার কাছে অর্থ দাবি করা হয়েছিল। তিনি তা দিতে না পারায় তাকে মৌখিক পরীক্ষায় রাখা হয়নি।


এ নিয়ে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীবের কাছে অভিযোগ করেন রাহাত। অভিযোগের কপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কার্যালয়সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ডাকযোগে পাঠানো হয়। একইসঙ্গে বিভাগের চেয়ারম্যানের সঙ্গে নিয়োগ-সংক্রান্ত বিষয়ের আড়াই মিনিটের একটি কথোপকথনের অডিও রেকর্ড সংযুক্ত করা হয়।


এদিকে রোববার দুপুরে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনজীবী নুরুল হুদা বলেন, ২১ সেপ্টেম্বর তার মক্কেল একটি অভিযোগ দিয়েছিলেন উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে। কিন্তু অভিযোগের ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এ জন্য অভিযোগের যথাযথ তদন্ত ও তদন্ত সাপেক্ষে নিয়োগ কার্যক্রম বাতিলের জন্য আজ আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অগ্রগতি না দেখতে পেলে তারা রিট করবেন। নোটিশে সাত দিনের সময় দেওয়া হয়েছে।


রাহাতের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। নিয়োগের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি সরাসরি অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নির্বাচন করার চেষ্টা করেছেন।


নাট্যকলা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনের অডিও যুক্ত করে লিখিত অভিযোগে রাহাত উল্লেখ করেন, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান স্যার আমাকে নিজ মুখে বলেছেন, যদি আমি চাকরি পেতে চাই, তবে নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় অর্থ দিতে হবে। তিনি বলেন, “অর্থ ছাড়া চাকরি পাওয়ার কোনো বিকল্প নেই।”

নিয়োগ বোর্ডে প্রথমে যে অধ্যাপককে বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছিল, পরে তাকে বাদ দিয়ে অন্যজনকে রাখা হয় বলেও অভিযোগ করেন রাহাত। পাশাপাশি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও নির্দিষ্ট বিষয় আগেই নির্দিষ্ট প্রার্থীদের দিয়ে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।


অভিযোগের বিষয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মেহবুব আলম বলেন, এটা মনগড়া অভিযোগ। কী রকম স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ডগুলো হচ্ছে, এটা সবাই জানেন। তিনি আমারই ছাত্র। ২৩ জন পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু ওই ছাত্র প্রথম ১০ জনের মধ্যেই আসতে পারেননি।

বিশেষজ্ঞ পরিবর্তনের ব্যাপারে এই অধ্যাপক বলেন, এটা প্রশাসনের সিদ্ধান্ত। এখানে কে আসবেন না আসবেন, এটা প্রশাসনের সিদ্ধান্ত। তারা এটা বলতে পারবেন।

কথোপকথনের বিষয়ে তিনি বলেন, এখন তো এআই দিয়ে সবকিছু করা যায়। এটা ভিত্তিহীন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এই অভিযোগের ভিত্তি আছে কি না, সেটা আমরা দেখব। অভিযোগ করলে তো সেটা দেখতেই হবে। আইনি নোটিশ পাঠালে সেটাও আইনিভাবে দেখা হবে।

৪ মাস আগে
Image not found
তিন দফা দাবিতে রুয়েটে বিক্ষোভ

তিন দফা দাবিতে রুয়েট ছাত্র,  ছাত্রীদের বিক্ষোভ ।
বেপজা কমপ্লেক্সে এক ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেয়ার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। একইসঙ্গে প্রকৌশল খাতে বৈষম্য নিরসন ও তিন দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।


 রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা স্লোগান দেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না’, ‘কোটা নয়, মেধা চাই’।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক ড্রাইভারকে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে, যা প্রকৌশল পেশার মর্যাদার প্রতি চরম অবমাননা। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান।

 

তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান ষড়যন্ত্র আরও প্রকট হয়েছে। আমরা অবিলম্বে এই প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।’


যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ খ্রিষ্টাব্দ থেকে সরকারের মদদে গড়ে ওঠা ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা। প্রকৌশল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সিন্ডিকেট ভাঙা জরুরি। আমরা আশা করছি, ইন্টেরিম সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’


শিক্ষার্থীদের তিন দফা দাবি

নবম গ্রেডে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, কোনো ধরনের কোটার মাধ্যমে নয়।

দশম গ্রেডে নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সমান সুযোগ দিতে হবে।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; ডিপ্লোমাধারীরা টেকনিশিয়ান হিসেবে পরিচিত হবেন।


বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

৫ মাস আগে
Image not found
রাজশাহীতে নতুন জাতের আম কটিমন

আমাদের দেশে আমের মৌসুম শেষ হয়ে গেছে। কিন্তু মৌসুম শেষে বরেন্দ্র অঞ্চলে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। এখানে এখনো গাছে গাছে ঝুলছে সুস্বাদু আম, যেন নতুন করে শুরু হচ্ছে আমের মৌসুম। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় শত শত বাগান জুড়ে ঝুলছে থোকায় থোকায় কাটিমন আম।

 

কৃষিবিদদের মতে, কাটিমন বা সুইট কাটিমন হলো থাইল্যান্ড থেকে আনা একটি প্রজাতি। দেশীয় জাতের বাইরে সারাবছর চাষ করা যায় বলে এর বাণিজ্যিক সম্ভাবনা অনেক। মৌসুমের বাইরেও বাজারে এই আমের চাহিদা থাকে, ফলে দামও ভালো। চাষিরা বছরে দু’বার আম সংগ্রহ করতে পারেন। এজন্যই দিন দিন বাড়ছে কাটিমন চাষে আগ্রহ।


 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে নাচোল-আড্ডা, নওগাঁর পোরশা-নিয়ামতপুর সড়ক কিংবা তানোর উপজেলার মুন্ডুমালা থেকে কলমা পর্যন্ত সড়কের দুই পাশে অসংখ্য কাটিমন আমের বাগান। নাচোল উপজেলার লক্ষিপুর মোড়ের একটি বাগানে দেখা যায়—ছোট ছোট গাছে ঝুলছে টসটসে আম, যা পথচারীদের দৃষ্টি কাড়ছে।

 

বাগানের মালিক টি ইসলাম বলেন, আগে তিনি সাত বিঘা জমিতে কাটিমন আম চাষ শুরু করেন। বর্তমানে তার সাতটি বাগানে ১৫ থেকে ১৬ হাজার গাছ রয়েছে। সবগুলোতেই ফলন আসছে। বাজারে পাইকারি পর্যায়ে প্রতি কেজি আম ২০০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বছরে দু’বার আম সংগ্রহ করে তিনি কয়েক লাখ টাকা আয় করছেন।


রাজশাহীর তানোর উপজেলার কৃষক তাবারক হোসেন জানান, আগে তিনি দেশি জাতের আম (গোপাল ভোগ, নেংড়া, ঘিরসা) চাষ করতেন। কিন্তু খরচের তুলনায় লাভ না হওয়ায় সেগুলো কেটে এখন ২৫ বিঘা জমিতে প্রায় আড়াই হাজার কাটিমন গাছ করেছেন। চলতি বছরই তিনি ভালো ফলনের আশা করছেন।


চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের কৃষিবিদ ড. জহুরুল ইসলাম বলেন, পরীক্ষামূলক সফলতার পর কাটিমন চাষ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টার ও নার্সারির মাধ্যমে এই আমের চারা সারা দেশে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের চাষিরা বেশি আগ্রহী।

তিনি আরও জানান, কাটিমন চাষে বাড়তি যত্ন প্রয়োজন। এটি মূলত শুষ্ক আবহাওয়ার ফসল। দেশি আমের তুলনায় কাটিমন গাছে আলাদা পরিচর্যা লাগে। মৌসুমের বাইরে ফলন চাইলে আমের মৌসুমে আসা মুকুল বা গুটি ছেঁটে দিতে হয়, যাকে বলা হয় প্রুনিং। এটি কাটিমন চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।


বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ সড়ক দিয়ে যেকোনো পথচারী গেলেই দেখতে পাবেন আমে ভরা ছোট-বড় বাগান। মৌসুম শেষ হলেও গাছে ঝুলন্ত কাটিমন আম মনে করিয়ে দিচ্ছে—বরেন্দ্রে যেন বারোমাসই আমের উৎসব।

৫ মাস আগে
Image not found
রাজশাহীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১০০ জন শিক্ষার্থীকে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন। এছাড়া মোবাইল ফোনে অতিরিক্ত সময় না ব্যয় করার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন।

 

এসময় লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম সহকারী ফাহমিদা আহমেদ স্মৃতি এবং শিক্ষিকা সূপর্ণা ভদ্র সহ এলাকার অনেকে
উপস্থিত ছিলেন।

৫ মাস আগে
Image not found
৩৮৯ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাই

রাজশাহী জেলার এক-তৃতীয়াংশের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া। জেলার ১ হাজার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে, এর মধ্যে ৬১টি বিদ্যালয়ের পদ মামলা সংক্রান্ত জটিলতায় আটকে আছে।

বছরের পর বছর ধরে পদোন্নতি ও নিয়োগ বন্ধ থাকায় এই সংকট আরও গভীর হয়েছে। রাজশাহীর ৯টি উপজেলা এবং মহানগর এলাকার প্রায় প্রতিটি প্রান্তেই এই সংকট ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রাজশাহী জেলার বাগমারা উপজেলায়, যেখানে সর্বোচ্চ ৯৭টি বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। এরপরই আছে গোদাগাড়ী, যেখানে ৭১টি বিদ্যালয়ে একই অবস্থা। এ ছাড়া তানোরে ৬২টি, চারঘাটে ৩৮টি, পুঠিয়ায় ২৭টি, বাঘায় ২২টি, পবায় ২১টি, দুর্গাপুরে ২১টি, মোহনপুরে ২০টি এবং বোয়ালিয়া থানা এলাকায় ১০টি বিদ্যালয়, যেখানে প্রধান শিক্ষক নাই  । এই বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন।
পবা উপজেলার  ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নফুরা খাতুন বলেন, ‘প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে আমরা যারা দায়িত্ব নিচ্ছি, তাদের হাতে ক্ষমতা নেই। অথচ মিড-ডে মিল, সরকারি ডেটা আপলোড, সভা, অভিভাবক সংযোগ-সবকিছু সামলাতে হচ্ছে। পাঠদানে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে। ’ পবার কালুপাড়া মাধাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুমা আক্তার বলেন, ‘ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি ঠিকই, কিন্তু একজন সহকারী শিক্ষকের পক্ষে প্রশাসনিক সব দায়িত্ব সামলানো অত্যন্ত কঠিন।


পূর্ণ ক্ষমতা না থাকায় অনেক জরুরি সিদ্ধান্ত নেওয়া যায় না। ’ রাজশাহী জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ বলেন, ‘২০১০ সালের পর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ২০১৮ সালে কিছু সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও এখন অবসরে গেছেন। ফলে প্রধান শিক্ষক পদে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। ’
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বলেন, ‘আমরা নিয়মিতভাবে শূন্য পদের তালিকা পাঠাচ্ছি।


কিন্তু পদোন্নতি না হওয়ায় সংকট কাটছে না।  রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, ‘সরকার পদোন্নতি বা নিয়োগ না দিলে আমার কী করার আছে। এভাবেই চলছে হচ্ছে আমাদের।

৬ মাস আগে
Image not found
নোয়াখালীতে প্রধান শিক্ষকের সাথে সহকারি শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস

নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের সাথে আরেক সহকারি শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকার সচেতন অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিও ফাঁস হওয়া প্রধান শিক্ষকের দাবি ওই সহকারি শিক্ষিকা তার দ্বিতীয় স্ত্রী। তবে এর পক্ষে তিনি কোন প্রমাণ দেখাতে পারেনি।  

গতকাল সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে অভিভাবকদের আপত্তির মুখে ওই শিক্ষিকাকে বিদ্যালয় আসতে মৌখিক ভাবে নিষেধ করেছেন গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম। এর আগে, গতকাল রোববার রাতে ৪ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  

ভিডিও ফাঁস হওয়া শিক্ষকরা হলেন, নোয়াখালী সদর পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল ও হাতিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা গুলশান আরা বেগমের।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকেরা কতটুকু নিছু হলে এমন অনৈতিক কর্মকান্ডে জড়িত হয়। সেটি আবার নিজেদের মোবাইলে ভিডিও ক্লিপ ধারণ করে। তাদের সেই অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তারা শিক্ষকতার মহান পেশায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এটি শিক্ষক সমাজের জন্য লজ্জার বিষয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল বলেন, ওই শিক্ষিকা আমার দ্বিতীয় স্ত্রী। বিষয়টি আমার প্রথম স্ত্রীও জানে। বিএনপি করার কারণে ২০২১ সালের ২৩ এপ্রিল হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন আমার ওপর হামলা করে জোরপুর্বক আমার মোবাইল,ল্যাপটপ, মোটরাসাইকেল ছিনিয়ে নেয়। ওই সময় তারা এ ভিডিওটি হাতিয়ে নেয়। পরে একটি চক্র ব্ল্যাকমেইল করে আমার থেকে টাকা দাবি করে আসছে। আমি থানায় একটি জিডি করেছি। অপরদিকে, এ বিষয়ে জানতে সহকারি শিক্ষিকা গুলশান আরা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।    

গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম বলেন, ভিডিওটি অনেক আগের, বিষয়টি তার ব্যক্তিগত। সোমবার সকালে অভিভাবকরা ফাঁস হওয়া ভিডিওর বিষয়ে আমাকে জানিয়েছেন। এরপর মঙ্গলবার দুপুরে তাকে বিষয়টি জানালে তিনি দুপুরেই স্কুল থেকে চলে যান। আপাতত সম্মান বাঁচাতে ওই শিক্ষিকা ছুটি নিয়েছে,

হাতিয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফাঁস হওয়া ভিডিওর বিষয়ে আমাকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।  
 
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব বলেন, এটা আমি পরস্পর শুনতে পেরেছি। কিন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।  এ রকম ভিডিওতো আমরা আসলে কি দেখব। বিষয়টি যেহেতু আমার

নলেজে এসেছে আমি এটার ব্যবস্থা নেব। আমি ছুটেতে আছি। বুধবার অফিসে গিয়ে এ বিষয়ে জানার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একটি পত্র দেব।

৬ মাস আগে
Image not found
নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নোয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হোয়াইট হল গেস্ট হাউজে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

শহর অফিস সম্পাদক তানবীর সিয়ামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন,  দেশের মেধাবীদের প্রতি ছাত্র শিবিরের যে আবেগ ভালোবাসা, সেটা তুলে ধরতে, এই দেশ নিয়ে ছাত্রশিবির যে স্বপ্ন দেখে,  সে স্বপ্ন মেধাবীদের কে জানান দেওয়া হয়েছে ছাত্রশিবিরের উদ্দেশ্য। এদেশের সকল মেধাবী শিক্ষার্থীরা ছাত্রশিবির ওয়েলকাম,  কিন্তু সবাই ছাত্রশিবির করবে এইটা আমরা মনে করি না।

বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার বলেন, এদেশে লোকের অভাব নেই, মেধাবির অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব। ছাত্রশিবির এই কাজটাই করে যাচ্ছে মেধাবীকে কিভাবে মানুষ করানো যায়। মেধাবীদেরকে কিভাবে কাজে লাগানো যায়। মেধাবীদের কিভাবে বড় বড় চেয়ার বসানো যায়। মেধাবীদের কিভাবে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যার কারণে বলা হয় বাংলাদেশে আমি ছাত্রশিবির মেধাবীদের ঠিকানা।

৬ মাস আগে
Image not found
রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহী নগরের কাদিরগঞ্জে ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী ।


রাজশাহী নগরের কাদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অস্ত্রের অনুসন্ধানে পাশের পুকুরে নেমেছেন ডুবুরিরা। আজ ১৬/৮/২৫ তারিখ বেলা তিনটায়  সময় দুই ডুবুরি অনুসন্ধান শুরু করেন। 


কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ কোচিংয়ে ওই অভিযান শুরু করে যৌথ বাহিনী। কাদিরগঞ্জের সড়ক বন্ধ করে দেন । সকাল সাড়ে ৯টা থেকে সেনাসদস্যরা ওই ভবন ঘিরে রাখেন। দুপুরের পর রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) একটি দল ১৫/৮/২৫ শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ অভিযান শুরু করে।

 

ডক্টর ইংলিশ কোচিংয়ের মালিক মোন্তাসেবুল আলমকে (অনিন্দ্য) আটক করা হয়েছে। আটক অন্য দুজনের নাম মো. রবিন ও মো. ফয়সাল। মোন্তাসেবুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের (লাট্টু) ছেলে। তাঁদের বাড়ির নিচতলায় ওই কোচিং সেন্টারের অবস্থান। তাঁরা রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় মোন্তাসেবুল আলমকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।


অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ড্যাগার, পাঁচটি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজারগান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি–বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় ছিল। পরে বম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।


এদিকে দুপুরে অভিযান চলাকালে আটক রবিনের মা নাসরিন বেগম এসে কান্নাকাটি শুরু করেন। তিনি দাবি করেন, তাঁর ছেলে কিছুই জানে না। এক মাস আগে সে (রবিন) এখানে ঘর ধোয়ামোছার কাজ শুরু করে।

৬ মাস আগে
Image not found
ফটিকছড়ির হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

গতকাল (১২ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনব বড়ুয়া এবং অন্যান্য শিক্ষকদের উপর স্থানীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদ (রাশেদ চৌধুরী) কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় সামনের সড়কে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা হামলাকারীর কঠোর বিচার দাবি করে বলেন, রাশেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা এবং বর্তমান স্থানীয় আওয়ামী লীগের নেতা হলেও তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়া আচরণ করে আসছেন। অন্যান্য বখাটেরা পালিয়ে গেলেও তার মতো বদমেজাজি ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে—এটি প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মুহাম্মদ ইউছুপ, কামরুল হায়দার, ফোরকান উদ্দিন মান্নান, সৈয়দ আজগর, সৈয়দ নুরুল হুদা, গোবিন্দ দাস, শহিদ স্যার, আবু তৈয়ব ও আলমগীর। অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন নাজমুল হক লিটন। অত্র বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, রতন কান্তি চৌধুরী, মাওলানা মাহতাব উদ্দিন ও আহমদ আল মামুন সিকদার। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অতুল বড়ুয়া। বক্তারা বলেন, “শিক্ষকদের উপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার উপর হামলা। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।” তারা আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এসময় শিক্ষার্থীরা রাশেদ চৌধুরীর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন, যা পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, “হাইদচকিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সিভিল সার্জনের সহযোগিতায় চিকিৎসা শুরু হয়েছে।” বর্তমানে আহত প্রধান শিক্ষক মৃত্যুশয্যায় চিকিৎসাধীন রয়েছেন, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ফটিকছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজ্জাক জানান, বিদ্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে অন্যায় হস্তক্ষেপ ও সম্পদ জবরদখল নিয়ে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সাথে রাশেদের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকসহ আরও দুই শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে, মামলা নং ৭ (১২/৮/২৫ইং)।

৬ মাস আগে
Image not found
হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় হাটহাজারী উপজেলার হোটেল আল আকসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুন নবী চৌধুরী (নুরু)র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লবের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ হাটহাজারীর উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শেখ আহম্মদ, মোহাম্মদ আবদুল মাবুদ তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দীন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসেম, মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক চৌধুরী, কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ, মোহাম্মদ সাইদুর রহমান মমতাজ, মোহাম্মদ সেলিম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ কাউসার জাহেদ টিপু, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম সেলিম, সহ-সমাজসেবা সম্পাদক কাজী মোহাম্মদ ফোরকান, অধ্যাপক ওলী আহাদ চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম মেম্বার, মোহাম্মদ রাসেদ প্রমুখ।

সভায় হাটহাজারীর সার্বিক উন্নয়নে সংগঠনের সকল সদস্য একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

৭ মাস আগে
এই বিভাগের সর্বাধিক পঠিত
  • নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নাটকীয়তা হাসনা মওদুদের চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ
  • নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২ জন
  • পলাতক মানিকের অনুপস্থিতিতেও অনুসারীদের শাটডাউন কর্মসূচি, বাকলিয়ায় উত্তেজনা
  • চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ
  • নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮
  • আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে,মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি-আশরাফ উদ্দিন বকুল
  • নোয়াখালীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন, ডোবায় মিলল মরদেহ
  • গণসংযোগে গুলিবিদ্ধে মৃত্যু: কে এই সরোয়ার বাবলা?
  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
  • ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা
  • প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হয় শিহাব
  • নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
  • রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
  • নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা
  • সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টাকে চিটি প্রদান
  • ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু
  • চট্টগ্রামে শুল্ক বহর এলাকায় নির্মিত হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ
  • বাকলিয়ায় যুবদল-ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত, আহত ৮
  • আ.লীগ নেতার 'মিছিল-যোগ গভীর রাতে নগরীর মেহেদীবাগ থেকে গ্রেফতার
  • চসিকে ৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় প্রধান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ
  • রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) গ্রেপ্তার
  • তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট রক্ষায় ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি
  • পুঠিয়ায় সাংবাদিকে হত্যার হুমকি
  • ট্রাফিক শৃঙ্খলা ফিরেছে কর্ণফুলী শাহ আমানত সড়কে নতুন ব্রিজ এলাকায়
  • বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ দক্ষিণ বাকলিয়া বিএনপি
  • ষোল শহর জামেয়ায় আখেরি জুমা, হুজুর কিবলার দোয়ায় মুখরিত ময়দান
  • বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত
  • বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত
  • নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ
  • রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • রাজশাহী থেকে ঢাকা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • রাজশাহীতে ৯ টা মামলার চার্জশিট দাখিল
  • মহানগর ক্লিনিক কে দুই  লক্ষ টাকা জরিমানা
  • ভূজপুরের ছাত্রলীগের ক্যাডার ও মাদকসম্রাট পারভেজ অবশেষে গ্রেফতার
  • নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু
  • নোয়াখালীতে ভ্রাম্যমাণ অভিযানে হামলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • নোয়াখালীতে পৌরযুবদল নেতার ল্যাবে রোগী না দেওয়ায় চিকিৎসককে হেনস্তা, ভিডিও ভাইরাল
  • নোয়াখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • মুক্তিযোদ্ধা জামাল আহমদ কমান্ডারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শোক
  • রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ২ জন
  • নোয়াখালীতে দফায় দফায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
  • চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ: ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, জনগণের সেবায় নতুন দিগন্ত
  • নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু
  • নোয়াখালীতে প্রয়াত মওদুদ আহমদকে কটুক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন
  • রাবিতে ছাত্রী হয়রানির অভিযোগ
  • স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • পূর্ব বাকলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: মেয়র শাহাদাত হোসেনের সমবেদনা
  • সিএমপি'র ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
  • সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
  • ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
  • সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ১৮ (আঠারো) জন সন্ত্রাসী গ্রেফতার এবং দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার
  • সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ
  • রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে
  • চট্টগ্রামের ভূজপুর থানায় আইনশৃঙ্খলার চরম অবনতি, এক সপ্তাহে দুই অপহরণ, ৭ লাখ টাকায় মুক্তিপণ
  • সদ্য প্রয়াত ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সৈয়দ মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সুবাহান গ্রেফতার
  • নোয়াখালীতে মৃত শিশুর গোসলে দেখা গেল আগাতের চিহ্ন সৎ মা আটক
  • নোয়াখালীতে একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ
  • নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার — নাম পরিবর্তন করেও রক্ষা পেল না
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী
  • খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত
  • চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ ও লাইভ করায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা: আরেক সাংবাদিক আনোয়ার আহত
  • রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী চট্টগ্রামে আটক
  • খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ
  • নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু
  • রাজশাহীতে নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগ
  • জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে র‍্যালি-সভা ও দোয়া মাহফিলে উৎসবমুখর পরিবেশ।
  • ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • হাসিনা পালানোর একবছর
  • ফটিকছড়ির ভবিষ্যৎ নেতৃত্বে আলেমদের ঐক্য, জামায়াতকে ইসলামী দল নয় বলে ঘোষণা হেফাজতের আমীর বাবুনগরীর “দুর্নীতি-দলবাজি রুখতে সৎ আলেম জনপ্রতিনিধির বিকল্প নেই” – ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ
  • ফটিকছড়িতে হেফাজত আমীরের সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ
  • ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবসের প্রস্তুতি উপলক্ষে ফটিকছড়ি বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ
  • বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফটিকছড়ির প্রার্থী আশরাফ বিন ইয়াকুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • নোয়াখালী বেগমগঞ্জ থেকে সমর্পিত নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার ৪
  • ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সৈয়দ মো. মাসুদ আর নেই।
  • রাজশাহীতে ছিনতাইকারী আটক
  • ফটিকছড়িতে নিখোঁজের ১৮ দিন পর ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।
  • চট্টগ্রাম–মোংলা রুটে কন্টেনার জাহাজ চলাচলের উদ্যোগ থেমে গেল শুল্ক জটিলতায়।
  • ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত রাউজান, গত ১১ মাসে ১৩টি হত্যাকাণ্ড; দায় নিতে নারাজ বিএনপি নেতারা বিভক্ত বিএনপির দুই পক্ষের দখল-সংঘাতে উত্তপ্ত রাজনীতি, আতঙ্কিত সাধারণ মানুষ।
  • হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ।
  • চট্টগ্রাম শহরে অল্প সময়ের বৃষ্টিতে তলিয়ে গেল একাধিক এলাকা; জনজীবনে স্থবিরতা
  • শার্শায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • বেনাপোল কাস্টমস হাউসে গত অর্থবছরের চেয়ে লক্ষ্যমাত্রা এক হাজার ৬৬৫ কোটি টাকা বেশি ---
  • ৩ ঘন্টা টানা বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে
  • সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
  • হাতিয়ার সঙ্গে নৌ যোযাযোগ স্বাভাবিক নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত
  • হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক-শাপলা ট্র্যাজেডির ক্ষতিপূরণ ও জাতিসংঘের মাধ্যমে তদন্তের বিষয়ে আলোচনা
  • চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে নিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ: নৌ উপদেষ্টা
  • চট্টগ্রাম- ৯ আসনের জনমানুষের নেত্রী ডলি আপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার প্রচারণায়
  • নোয়াখালীতে সংঘবদ্ধ ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
  • চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও : এলাকাজুড়ে চাঞ্চল্য
  • নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
  • চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও: এলাকাজুড়ে চাঞ্চল্য
  • বেনাপোলের প্রিন্স হত্যা: আলোচিত উদ্ভাবক মিজানসহ ৪ জনের যাবজ্জীবন
  • ভারতে পালানোর সময় বাগেরহাটের শ্রমিকলীগ নেতা বেনাপোলে আটক
  • বেনাপোলে ৩০ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
  • নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
  • ঈদগাঁওতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
  • চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ প্রাণে বাঁচল ২৮৭ যাত্রী
  • ক্রিকেট পাগল কামালের গল্প স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের পথে এক তরুণ ক্রীড়াবিদ
  • ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা-নাসির উদ্দিন পাটোয়ারী
  • মাইজভান্ডারের অন্যতম আওলাদ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি আর নেই
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী
  • মাইজভান্ডারের অন্যতম আওলাদ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি আর নেই
  • ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছি : জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান
  • মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটালো জেলেরা
  • দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বৈঠক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এসব ডেডিকেটেড নেতাকর্মীদের যথাযথ মূল‍্যায়নের কোন বিকল্প নাই।
  • নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
  • ফটিকছড়ির প্রার্থীর আমন্ত্রণে আসা কুয়েতি শেখ গাল্লাফকে রাজকীয় বিদায়
  • ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: আমীর খসরু
  • চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া - এনসিপির আহবায়ক নাহিদ
  • আহমদ শফি, জুনাইদ বাবুনগরী ও শাহ আমানত মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা
  • নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
  • ফটিকছড়ির নাজিরহাটে সন্তানের হাতে পিতা হত্যার অভিযোগে তোলপাড় পুকুর থেকে লাশ উদ্ধার, চারজনকে থানায় নিয়ে গেছে পুলিশ
  • তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে নাজিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের ডাক
  • হেয়াকো মুসলিমপুর জামে মসজিদ উদ্বোধন করলেন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী
  • ভূজপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ
  • টানা তিন দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে হাঁটুপানি, পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম ব্যাহত
  • নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি
  • রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা: পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শারমিন মুরশিদ — হেফাজতে ইসলাম
  • ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল রনির মরদেহ ---
  • নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ
  • ব্যক্তিকেন্দ্রিক নয়, শহীদ জিয়ার আদর্শে সাধারণ মানুষের পাশে রাজনীতি করাই লক্ষ্য: ফটিকছড়ি বিএনপি নেতা কর্নেল বাহার
  • শুক্রবার ছুটির দিনেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস হাউস ---
  • নোয়াখালীতে স্বাস্থ্যখাত যেন ঠিকাদার জাহের সরকারের দূর্নীতির স্বর্গরাজ্য
  • নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
  • জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
  • শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
  • ফটিকছড়ি হবে আধুনিকতা ও উন্নয়নের রোল মডেল হেফাজত নেতা হুসাইন মুহাম্মদ শাহজাহান আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো
  • মুষলধারে বৃষ্টিতে ডুবল নোয়াখালী, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে
  • ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস--
  • নোয়াখালীতে ঘরে ডুকে বৃদ্ধাকে হত্যা শরীরে থাকা স্বর্ণালংকার লুট
  • বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ...
  • নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান
  • বেনাপোলে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ...
  • নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
  • পিআর পদ্ধতি : আশঙ্কা, বাস্তবতা ও ইসলামী রাজনীতির সম্ভাবনা
  • নোয়াখালীতে কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১
  • নোয়াখালীতে বসত বাড়ির পুকুরে কুমির, এলাকায় তোলপাড়
  • ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সে
  • ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের মৃত্যু
  • লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোলে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ---
  • নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার-১
  • জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের ৫ ঘণ্টা কলমবিরতি ---
  • নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ০১
  • নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড
  • বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীরদের ফের কলমবিরতি ---
  • নোয়াখালীতে দোকান দখল করে পাঠাগার স্থাপন জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ মিলল দীঘিতে
  • নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি
  • বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১---
  • নোয়াখালীতে বৃদ্ধাকে জবাই করে ক্লুলেস হত্যা গ্রেপ্তার-২, রহস্য উদঘাটন
  • ভারতে পালানোর সময় বেনাপোলে এজাহারভুক্ত আসামি আটক---
  • বেনাপোল বন্দরে হাঁটুপানিতে পণ্য খালাস, ব্যাহত পরিবহন কার্যক্রম ---
  • নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার-২
  • বেনাপোলে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে
  • শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা নোয়াখালীতে গ্রেপ্তার
  • নোয়াখালীতে ভাড়া নিয়ে বিতর্কে অটোচালককে হত্যা আটক ১
  • বেনাপোলে দম্পতির মরদেহ উদ্ধার, ৩ দিনেও এর রহস্য উদঘাটন হয়নি---
  • নোয়াখালীতে যুবদলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
  • টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --
  • নোয়াখালীতে ১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ
  • নোয়াখালীতে হত্যার দেড় বছর পর রহস্য উদঘাটন গ্রেপ্তার ১
  • শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা---
  • নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
  • মেঘনায় ট্রলার ডুবি ২দিন পরও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের,অপেক্ষায় স্বজনেরা
  • বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হাতিয়া ১২৫টি ঘর ও ফসলের
  • শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ২---
  • বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
  • বেনাপোলে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
  • নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ
  • বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
  • দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৬ কিশোর-কিশোরী
  • ঝিকরগাছায় এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
  • নোয়াখালীতে বালু মজুত করায়, ২ লাখ টাকা জরিমানা
  • নোয়াখালীতে ভূমি অফিস সহকারী চাকরির ১০ বছরে কোটিপতি
  • নোয়াখালীতে ১৫ বছরের জিহাদ নিখোঁজ দিন মজুর নানার আকুতি
  • বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
  • নোয়াখালীতে পুরনো কবরের ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব
  • নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
  • ভারতে পালনোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার।
  • বেনাপোলে মাটি বহনকারীর ট্রাক্টরের চাপায় শিশু নিহত
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনে ৬ ঘন্টা কলম বিরতি, আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ ---
  • বেনাপোল ¯’লবন্দরে আটকা গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক
  • নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিয় শিক্ষা পদক ও মা সমাবেশ অনুষ্ঠিত
  • নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন
  • বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার জব্দ
  • নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি
  • নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি শুরু, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ---
  • নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত জামায়াত নেতা সাইয়েদ
  • ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • নোয়াখালীতে প্রকল্পের মাটি বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলা, আহত-৫
  • নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
  • নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ
  • নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল
  • যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ
  • নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে অর্ধ লাশ
  • নোয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১
  • শার্শায় ১০ স্বর্ণের বার জব্দ, পাচারকারী আটক
  • নোয়াখালীতে 'সুবর্ণচর এক্সপ্রেস' দ্রুত চালুর দাবিতে ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ
  • নোয়াখালীতে দিনমজুর স্বামীকে নারী নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি
  • নোয়াখালীতে মাদরাসায় ছাত্রকে হত্যার অভিযোগ
  • নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
  • ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার
  • শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • নোয়াখালীতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম
  • রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী
  • নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
  • নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী
  • নোয়াখালীতে প্রধান শিক্ষককে মারধর, অর্ধ উলঙ্গ
  • মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল শার্শার আসাদুলের
  • নোয়াখালীতে বামনী নদীর ভাঙন রোধে ক্লোজার নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন
  • বেনাপোল বন্দরে স্ক্যানিং ছাড়াই চলছে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য
  • নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি
  • নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুটুল এখন জিয়া মঞ্চের সভাপতি
  • নোয়াখালীতে কৃষককে মারধর করে জমি দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২
  • নোয়াখালীতে সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা মূলহোতা গ্রেপ্তার
  • নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
  • নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা
  • কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • নোয়াখালীতে চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
  • নোয়াখালীতে ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যু হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ
  • বেনাপোলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
  • বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা
  • ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা, বন্ধ করা হলো সেই কওমী মাদ্রাসা