জীবন যাপন
Image not found
প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হয় শিহাব

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।


র‌্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে  মো. কলিম (৩২), কে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়।


সেই রাতে প্রায় ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। পরে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও তা ব্যাপকভাবে প্রচারিত হয়।

৩ মাস আগে
Image not found
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্য

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাঘা পৌর এলাকার মিলিক বাঘা গ্রামের অনন্যা ওরফে মুন্নি (২৩) নামের গৃহবধুর মরদেহ তার বাড়িতে পৌঁছায়। শেষ বিদায় জানানোর জন্য খাটিয়ার পাশে ছিলেন স্বজনরা। বাদ আসরের নামাজ শেষে মরদেহ বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।


মুন্নিকে শুক্রবার থেকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়না তদন্তের আগ পর্যন্ত মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।


মুন্নির মা মনোয়ারা অভিযোগ করেন, তার মেয়ের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে মেয়ের সঙ্গে শেষ কথোপকথনে মুন্নি জানিয়েছিলেন, “আমি আর নির্যাতনের যন্ত্রনা সহ্য করতে পারছি না।”


শনিবার সকালে মুন্নির শ্বশুর সহিদুল মাঝি মোবাইলে জানান, তার মেয়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়েছে। এই খবর পেয়ে মুন্নির মা-বাবা ঢাকা থেকে ছুটে আসেন।


মুন্নির বাবা মাসুদ রানা জানান, তাদের মেয়ের সঙ্গে সুরুজ উদ্দীনের বিয়ে হয়েছিল ১০ বছর আগে। তাদের সংসারে রয়েছে জিহাদ (৮) এবং সাবা বুড়ি (৪)। সুরুজ মাদকাসক্ত এবং সংসারে নানাভাবে কলহ চলত। অভিযোগ, বিয়ের পর যৌতুক দাবিও ছিল। এই কলহ ও মাদকাসক্তির জেরে মুন্নির শরীরে ডিজেল ঢেলে আগুন লাগানো হয়েছিল।


মুন্নির শ্বশুর বাড়ির মানুষদের দাবি, মুন্নি আত্মহত্যা করেছে। শনিবার ভোরে চিৎকার শুনে দরজা খুলে দেখেন তার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়েছে।

স্থানীয়রা জানান, চিৎকার শুনে
 সুরুজের বাড়িতে গিয়ে মুন্নির পোড়ানো এবং বিবস্ত্র অবস্থায় লুঙ্গি দিয়ে ঢাকা দেখেছেন। সুরুজ মাদকাসক্ত এবং পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল।


মুন্নির ভাই মিঠু জানান, ঘটনার দিনই তিনি বাঘা থানায় জিডি করেছেন (নম্বর-৪৫)। দাফনের আগে থানায় মামলা করতে পারেননি, তবে মামলা করার প্রস্তুতি চলছে।

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

৩ মাস আগে
Image not found
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।  

নিহত তরুণের নাম রাজিব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেট কার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখায়। ওই প্রশিক্ষণ গাড়ির হেলফার রাজিব সোমবার সকালে প্রাইভেট কারটি পরিষ্কার করে নিজে গাড়ি চালিয়ে বের হয়ে যায়। একপর্যায়ে চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেট কারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫ মাস আগে
Image not found
রাজশাহীতে দুই সাইকেল চোর গ্রেপ্তার

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে দুই আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) এবং একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে গাফ্ফর শেখ (৫০)।


পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মেজর শামসের বাসার গ্যারেজ থেকে মাকসুদা খাতুনের ছেলের ব্যবহৃত সাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে গিয়ে মৌখিক অভিযোগ করেন।


অভিযোগের পর সেদিন রাতেই রাজশাহী মহানগর ডিবি পুলিশের এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলাম রুবেলকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, সাইকেলটি মাত্র ৯০০ টাকায় গাফ্ফর শেখের ভাঙ্গারীর দোকানে বিক্রি করেছে।


পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাফ্ফর শেখকেও গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

৫ মাস আগে
Image not found
মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।  

 ফারুক একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা।

নিহতের ভাতিজা আমজাদ হোসেন জানান, চার সন্তানের জনক ফারুক এক সময় লন্ডন প্রবাসী ছিলেন।  পরে তিনি দেশে এসে স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন।  রোববার রাতে এশার নামাজ পড়তে চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে যান। সেখানে এশার নামাজের দ্বিতীয় রাকাত পড়ে তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ালে স্টোক করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

৫ মাস আগে
Image not found
পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানকে জড়িমানা


রাজশাহীর পুঠিয়ায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।


অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এতে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দ্রুত অনিয়ম দূর করে নিয়ম মেনে ব্যবসা চালানোর নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার সদস্যরা।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “আমরা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু অনিয়ম পেয়েছি। নির্দেশনা অনুযায়ী সেগুলো সংশোধন করে তারা ব্যবসা পরিচালনা করবে। উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

৫ মাস আগে
Image not found
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইফতেখারুল ইসলাম ফামিন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


বুধবার রাত ১১টার দিকে নগরীর বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

নিহত ইফতেখারুল (২২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে যাই। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’


প্রত্যক্ষদর্শীদের মতে, ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের সামনে একটি অটোরিকশা হঠাৎ লেন পরিবর্তন করে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।


এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইফতেখারুল রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুফিয়ান সিফাত বলেন, ‘রাস্তা ফাঁকাই ছিল, মোটরসাইকেলের গতিও স্বাভাবিক ছিল। কিন্তু অটোরিকশাটি হঠাৎ করে কোনো সংকেত ছাড়াই মোড় ঘোরানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। ইফতেখারুল ছিটকে রিকশার ওপর দিয়ে দূরে গিয়ে পড়েন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’


তিনি জানান, দুর্ঘটনার পর প্রায় ১০-১৫ মিনিট ইফতেখারুল ঘটনাস্থলেই পড়ে ছিলেন।


এ ঘটনায় মোটরসাইকেল চালক ও অটোরিকশাচালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ অটোরিকশাটি আটক করেছে।

শফিকুল ইসলাম নামের এক অটোরিকশা চালক বলেন, সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। উল্টোদিকে ইউটার্ন নিতে গিয়েই এ ঘটনা ঘটে। ছেলেটি মাথায় আঘাত পেয়ে নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছে ।

৫ মাস আগে
Image not found
নোয়াখালী বেগমগঞ্জ বালিকা মাদ্রাসায় শিক্ষার্থী দেখিয়ে টাকা আত্মসাৎ মুরগি ও গরুর খামারে চলছে ক্লাস

চলতি বছর দাখিল পরীক্ষায় নোয়াখালীর বেগমগঞ্জে ১৫ শিক্ষকের ৪ ছাত্রীর কেউ পাস না করা মাদরাসাটি পরিদর্শনে গিয়ে ভয়াবহ অনিয়মের প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। 

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শরীফপুর ইউনিয়নের দারুল ফালাহ দাখিল বালিকা মাদরাসা (মাদ্রাসা কোড-১৯৬০৪) পরিদর্শনে গিয়ে এ অনিয়ম দেখতে পান। প্রতিষ্ঠানটিতে ১৫ জন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছে। গত বছর এই প্রতিষ্ঠান থেকে ৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই ফেল করে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি মুরগি/গরুর খামারে ক্লাস চলছে। প্রতি শ্রেণির জন্য বরাদ্দ ১টি বা সর্বোচ্চ ২টি বেঞ্চ। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েকমাস আগে উপজেলায় দেখা করতে এলে তাদের কতজন শিক্ষার্থী রয়েছে তার তথ্য দিতে বললে কেউ বলতে পারেনি। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পর তাদের কোন ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে তার তালিকা জমা দিতে বললে তারা প্রায় ২৪০ জনের তালিকা দেয়। সরেজমিনে গিয়ে তৃতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাত্র ২৭ জন শিক্ষার্থীকে পাওয়া যায়। শিক্ষার্থীদের শিক্ষকরা মিথ্যা বলা শিখিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা সকলে অবলিলায় মিথ্যা বলে। তাদের প্রতিটি কথাই মিথ্যা। এই প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির সময় মিথ্যার আশ্রয় নিয়েছিল। টাকার বিনিময়ে যারা প্রতিষ্ঠাকালীন ছিল তাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেয়। নিজস্ব জায়গা নিয়েও সমস্যা আছে। এলাকার মানুষের সঙ্গেও সম্পর্ক খারাপ। একটি ধর্মীয় প্রতিষ্ঠান মিথ্যার ওপর ভর করে কখনো চলা উচিত নয়। এ ধরনের প্রতিষ্ঠানের কারণে অন্যদের বদনাম হয়। এমপিও নীতিমালা অনুযায়ী দায়ী সকলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। 
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ও শামসুদ্দোহা বলেন, এই মাদরাসায় শিক্ষক আছেন, কিন্তু শিক্ষা নেই। এমন মাদসার কী প্রয়োজন ? এটা আমাদের এলাকার জন্য লজ্জার ব্যাপার। মাদরাসার এমন খারাপ ফলাফলের জন্য দায়ী প্রধান মাওলানা ইমাম হোসাইন। তিনি দুর্নীতির রাজা। তার মধ্যে শুধুই অনিয়ম। তিনি মাদরাসার দাতা পরিবারের নামে মামলা করেছেন। দুধের শিশুও মামলা থেকে রেহাই পায় নাই। তিনি শিক্ষার্থী দেখিয়ে টাকা আত্মসাৎ করছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানাই। 
ওই মাদ্রাসার শিক্ষক হাছিনা আক্তার ও মহিন উদ্দিন বলেন, বিগত ২০২০ইং সনে এমপিও ভুক্ত হলেও শিক্ষক শিক্ষিকাকে উপযুক্ত বেতনাদী ও অন্যান্য সুযোগ সুুবিধা না দিয়ে মাদ্রাসা সুপার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্নসাত করেছে। বর্তমানে ৭ জন শিক্ষক থেকে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন আমাদের কাউকে মাদ্রাসায় যেতে দিছে না। এতে আমাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়া পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তারা আরো জানান ওই মাদ্রাসার সুপারের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলোও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। 
অভিযোগ অস্বীকার করে মাদরাসার সুপার মাওলানা ইমাম হোসাইন বলেন, আমরা ভাড়া বাড়িতে ক্লাস নিচ্ছি। ইউএনও স্যারের সব অভিযোগ মিথ্যা। আমাদের অনেক সমস্যা রয়েছে। তিনি সমাধান না করে আমাদের দোষী সাব্যস্ত করেছেন। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, মাদরাসাটি পরিদর্শন শেষে ইউএনও গঠনাস্থলেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি প্রতিষ্ঠান প্রধান ও কিছু অসাধু শিক্ষক কিভাবে একটি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে তা মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। যা তদন্ত হচ্ছে। আজকে মাদরাসায় গিয়ে অবাক হয়েছি। গোয়াল ঘরের একটা রুমে ৬ শ্রেণির শিক্ষার্থীর পাঠদান করাচ্ছেন। তারা নিজেদের রোল নম্বর পর্যন্ত বলতে পারে না। তিনি ২৪০ জন শিক্ষার্থী থাকার কথা জানালেও আমরা পেয়েছি মাত্র ২৭ জন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

৫ মাস আগে
Image not found
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আফজাল হোসেন পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজি কিশোরপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের আসনে থাকা যাত্রী আফজালের মুখমণ্ডল থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আফজালের চাচাতো ভাই মামুন (১৮), দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) গুরুতর আহত হন। বর্তমানে তারা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে যায় এবং চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে এবং নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

৫ মাস আগে
Image not found
নোয়াখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সিহাব নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার সকাল আটটার দিকে উপজেলার ৬নং দুর্গাপুর ইউনিয়নের আব্বাস আলী মিজী বাড়িতে। নিহত সিহাব সাদেক উল্লাহ সবুজের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিহাব বাড়ির পাশে রাখা বড় মাটি কাটার নৌকায় বরশি দিয়ে মাছ ধরতে যায়। এসময় সে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক হাবিব তিনি জানান—
“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

৫ মাস আগে
Image not found
নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

মারা যাওয়া শিশুরা হলো, একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।  

স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন এক সাথে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬ মাস আগে
Image not found
নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিএসটিআই নোয়াখালীর সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজন কারচুপি ধরে ফেলা হয়। ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের সতর্ক করা হয়। তারা ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

৬ মাস আগে
এই বিভাগের সর্বাধিক পঠিত
  • নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নাটকীয়তা হাসনা মওদুদের চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ
  • নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২ জন
  • পলাতক মানিকের অনুপস্থিতিতেও অনুসারীদের শাটডাউন কর্মসূচি, বাকলিয়ায় উত্তেজনা
  • চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ
  • নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮
  • আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে,মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি-আশরাফ উদ্দিন বকুল
  • নোয়াখালীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন, ডোবায় মিলল মরদেহ
  • গণসংযোগে গুলিবিদ্ধে মৃত্যু: কে এই সরোয়ার বাবলা?
  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
  • ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা
  • প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হয় শিহাব
  • নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
  • রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
  • নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা
  • সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টাকে চিটি প্রদান
  • ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু
  • চট্টগ্রামে শুল্ক বহর এলাকায় নির্মিত হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ
  • বাকলিয়ায় যুবদল-ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত, আহত ৮
  • আ.লীগ নেতার 'মিছিল-যোগ গভীর রাতে নগরীর মেহেদীবাগ থেকে গ্রেফতার
  • চসিকে ৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় প্রধান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ
  • রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) গ্রেপ্তার
  • তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট রক্ষায় ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি
  • পুঠিয়ায় সাংবাদিকে হত্যার হুমকি
  • ট্রাফিক শৃঙ্খলা ফিরেছে কর্ণফুলী শাহ আমানত সড়কে নতুন ব্রিজ এলাকায়
  • বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ দক্ষিণ বাকলিয়া বিএনপি
  • ষোল শহর জামেয়ায় আখেরি জুমা, হুজুর কিবলার দোয়ায় মুখরিত ময়দান
  • বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত
  • বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত
  • নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ
  • রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • রাজশাহী থেকে ঢাকা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • রাজশাহীতে ৯ টা মামলার চার্জশিট দাখিল
  • মহানগর ক্লিনিক কে দুই  লক্ষ টাকা জরিমানা
  • ভূজপুরের ছাত্রলীগের ক্যাডার ও মাদকসম্রাট পারভেজ অবশেষে গ্রেফতার
  • নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু
  • নোয়াখালীতে ভ্রাম্যমাণ অভিযানে হামলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • নোয়াখালীতে পৌরযুবদল নেতার ল্যাবে রোগী না দেওয়ায় চিকিৎসককে হেনস্তা, ভিডিও ভাইরাল
  • নোয়াখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • মুক্তিযোদ্ধা জামাল আহমদ কমান্ডারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শোক
  • রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ২ জন
  • নোয়াখালীতে দফায় দফায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
  • চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ: ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, জনগণের সেবায় নতুন দিগন্ত
  • নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু
  • নোয়াখালীতে প্রয়াত মওদুদ আহমদকে কটুক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন
  • রাবিতে ছাত্রী হয়রানির অভিযোগ
  • স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • পূর্ব বাকলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: মেয়র শাহাদাত হোসেনের সমবেদনা
  • সিএমপি'র ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
  • সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
  • ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
  • সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ১৮ (আঠারো) জন সন্ত্রাসী গ্রেফতার এবং দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার
  • সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ
  • রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে
  • চট্টগ্রামের ভূজপুর থানায় আইনশৃঙ্খলার চরম অবনতি, এক সপ্তাহে দুই অপহরণ, ৭ লাখ টাকায় মুক্তিপণ
  • সদ্য প্রয়াত ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সৈয়দ মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সুবাহান গ্রেফতার
  • নোয়াখালীতে মৃত শিশুর গোসলে দেখা গেল আগাতের চিহ্ন সৎ মা আটক
  • নোয়াখালীতে একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ
  • নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার — নাম পরিবর্তন করেও রক্ষা পেল না
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী
  • খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত
  • চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ ও লাইভ করায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা: আরেক সাংবাদিক আনোয়ার আহত
  • রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী চট্টগ্রামে আটক
  • খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ
  • নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু
  • রাজশাহীতে নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগ
  • জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে র‍্যালি-সভা ও দোয়া মাহফিলে উৎসবমুখর পরিবেশ।
  • ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • হাসিনা পালানোর একবছর
  • ফটিকছড়ির ভবিষ্যৎ নেতৃত্বে আলেমদের ঐক্য, জামায়াতকে ইসলামী দল নয় বলে ঘোষণা হেফাজতের আমীর বাবুনগরীর “দুর্নীতি-দলবাজি রুখতে সৎ আলেম জনপ্রতিনিধির বিকল্প নেই” – ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ
  • ফটিকছড়িতে হেফাজত আমীরের সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ
  • ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবসের প্রস্তুতি উপলক্ষে ফটিকছড়ি বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ
  • বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফটিকছড়ির প্রার্থী আশরাফ বিন ইয়াকুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • নোয়াখালী বেগমগঞ্জ থেকে সমর্পিত নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার ৪
  • ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সৈয়দ মো. মাসুদ আর নেই।
  • রাজশাহীতে ছিনতাইকারী আটক
  • ফটিকছড়িতে নিখোঁজের ১৮ দিন পর ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।
  • চট্টগ্রাম–মোংলা রুটে কন্টেনার জাহাজ চলাচলের উদ্যোগ থেমে গেল শুল্ক জটিলতায়।
  • ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত রাউজান, গত ১১ মাসে ১৩টি হত্যাকাণ্ড; দায় নিতে নারাজ বিএনপি নেতারা বিভক্ত বিএনপির দুই পক্ষের দখল-সংঘাতে উত্তপ্ত রাজনীতি, আতঙ্কিত সাধারণ মানুষ।
  • হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ।
  • চট্টগ্রাম শহরে অল্প সময়ের বৃষ্টিতে তলিয়ে গেল একাধিক এলাকা; জনজীবনে স্থবিরতা
  • শার্শায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • বেনাপোল কাস্টমস হাউসে গত অর্থবছরের চেয়ে লক্ষ্যমাত্রা এক হাজার ৬৬৫ কোটি টাকা বেশি ---
  • ৩ ঘন্টা টানা বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে
  • সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
  • হাতিয়ার সঙ্গে নৌ যোযাযোগ স্বাভাবিক নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত
  • হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক-শাপলা ট্র্যাজেডির ক্ষতিপূরণ ও জাতিসংঘের মাধ্যমে তদন্তের বিষয়ে আলোচনা
  • চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে নিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ: নৌ উপদেষ্টা
  • চট্টগ্রাম- ৯ আসনের জনমানুষের নেত্রী ডলি আপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার প্রচারণায়
  • নোয়াখালীতে সংঘবদ্ধ ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
  • চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও : এলাকাজুড়ে চাঞ্চল্য
  • নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
  • চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও: এলাকাজুড়ে চাঞ্চল্য
  • বেনাপোলের প্রিন্স হত্যা: আলোচিত উদ্ভাবক মিজানসহ ৪ জনের যাবজ্জীবন
  • ভারতে পালানোর সময় বাগেরহাটের শ্রমিকলীগ নেতা বেনাপোলে আটক
  • বেনাপোলে ৩০ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
  • নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
  • ঈদগাঁওতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
  • চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ প্রাণে বাঁচল ২৮৭ যাত্রী
  • ক্রিকেট পাগল কামালের গল্প স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের পথে এক তরুণ ক্রীড়াবিদ
  • ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা-নাসির উদ্দিন পাটোয়ারী
  • মাইজভান্ডারের অন্যতম আওলাদ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি আর নেই
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী
  • মাইজভান্ডারের অন্যতম আওলাদ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি আর নেই
  • ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছি : জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান
  • মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটালো জেলেরা
  • দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বৈঠক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এসব ডেডিকেটেড নেতাকর্মীদের যথাযথ মূল‍্যায়নের কোন বিকল্প নাই।
  • নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
  • ফটিকছড়ির প্রার্থীর আমন্ত্রণে আসা কুয়েতি শেখ গাল্লাফকে রাজকীয় বিদায়
  • ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: আমীর খসরু
  • চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া - এনসিপির আহবায়ক নাহিদ
  • আহমদ শফি, জুনাইদ বাবুনগরী ও শাহ আমানত মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা
  • নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
  • ফটিকছড়ির নাজিরহাটে সন্তানের হাতে পিতা হত্যার অভিযোগে তোলপাড় পুকুর থেকে লাশ উদ্ধার, চারজনকে থানায় নিয়ে গেছে পুলিশ
  • তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে নাজিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের ডাক
  • হেয়াকো মুসলিমপুর জামে মসজিদ উদ্বোধন করলেন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী
  • ভূজপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ
  • টানা তিন দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে হাঁটুপানি, পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম ব্যাহত
  • নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি
  • রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা: পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শারমিন মুরশিদ — হেফাজতে ইসলাম
  • ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল রনির মরদেহ ---
  • নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ
  • ব্যক্তিকেন্দ্রিক নয়, শহীদ জিয়ার আদর্শে সাধারণ মানুষের পাশে রাজনীতি করাই লক্ষ্য: ফটিকছড়ি বিএনপি নেতা কর্নেল বাহার
  • শুক্রবার ছুটির দিনেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস হাউস ---
  • নোয়াখালীতে স্বাস্থ্যখাত যেন ঠিকাদার জাহের সরকারের দূর্নীতির স্বর্গরাজ্য
  • নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
  • জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
  • শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
  • ফটিকছড়ি হবে আধুনিকতা ও উন্নয়নের রোল মডেল হেফাজত নেতা হুসাইন মুহাম্মদ শাহজাহান আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো
  • মুষলধারে বৃষ্টিতে ডুবল নোয়াখালী, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে
  • ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস--
  • নোয়াখালীতে ঘরে ডুকে বৃদ্ধাকে হত্যা শরীরে থাকা স্বর্ণালংকার লুট
  • বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ...
  • নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান
  • বেনাপোলে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ...
  • নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
  • পিআর পদ্ধতি : আশঙ্কা, বাস্তবতা ও ইসলামী রাজনীতির সম্ভাবনা
  • নোয়াখালীতে কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১
  • নোয়াখালীতে বসত বাড়ির পুকুরে কুমির, এলাকায় তোলপাড়
  • ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সে
  • ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের মৃত্যু
  • লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোলে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ---
  • নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার-১
  • জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের ৫ ঘণ্টা কলমবিরতি ---
  • নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ০১
  • নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড
  • বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীরদের ফের কলমবিরতি ---
  • নোয়াখালীতে দোকান দখল করে পাঠাগার স্থাপন জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ মিলল দীঘিতে
  • নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি
  • বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১---
  • নোয়াখালীতে বৃদ্ধাকে জবাই করে ক্লুলেস হত্যা গ্রেপ্তার-২, রহস্য উদঘাটন
  • ভারতে পালানোর সময় বেনাপোলে এজাহারভুক্ত আসামি আটক---
  • বেনাপোল বন্দরে হাঁটুপানিতে পণ্য খালাস, ব্যাহত পরিবহন কার্যক্রম ---
  • নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার-২
  • বেনাপোলে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে
  • শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা নোয়াখালীতে গ্রেপ্তার
  • নোয়াখালীতে ভাড়া নিয়ে বিতর্কে অটোচালককে হত্যা আটক ১
  • বেনাপোলে দম্পতির মরদেহ উদ্ধার, ৩ দিনেও এর রহস্য উদঘাটন হয়নি---
  • নোয়াখালীতে যুবদলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
  • টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --
  • নোয়াখালীতে ১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ
  • নোয়াখালীতে হত্যার দেড় বছর পর রহস্য উদঘাটন গ্রেপ্তার ১
  • শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা---
  • নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
  • মেঘনায় ট্রলার ডুবি ২দিন পরও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের,অপেক্ষায় স্বজনেরা
  • বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হাতিয়া ১২৫টি ঘর ও ফসলের
  • শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ২---
  • বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
  • বেনাপোলে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
  • নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ
  • বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
  • দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৬ কিশোর-কিশোরী
  • ঝিকরগাছায় এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
  • নোয়াখালীতে বালু মজুত করায়, ২ লাখ টাকা জরিমানা
  • নোয়াখালীতে ভূমি অফিস সহকারী চাকরির ১০ বছরে কোটিপতি
  • নোয়াখালীতে ১৫ বছরের জিহাদ নিখোঁজ দিন মজুর নানার আকুতি
  • বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
  • নোয়াখালীতে পুরনো কবরের ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব
  • নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
  • ভারতে পালনোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার।
  • বেনাপোলে মাটি বহনকারীর ট্রাক্টরের চাপায় শিশু নিহত
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনে ৬ ঘন্টা কলম বিরতি, আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ ---
  • বেনাপোল ¯’লবন্দরে আটকা গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক
  • নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিয় শিক্ষা পদক ও মা সমাবেশ অনুষ্ঠিত
  • নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন
  • বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার জব্দ
  • নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি
  • নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি শুরু, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ---
  • নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত জামায়াত নেতা সাইয়েদ
  • ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • নোয়াখালীতে প্রকল্পের মাটি বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলা, আহত-৫
  • নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
  • নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ
  • নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল
  • যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ
  • নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে অর্ধ লাশ
  • নোয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১
  • শার্শায় ১০ স্বর্ণের বার জব্দ, পাচারকারী আটক
  • নোয়াখালীতে 'সুবর্ণচর এক্সপ্রেস' দ্রুত চালুর দাবিতে ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ
  • নোয়াখালীতে দিনমজুর স্বামীকে নারী নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি
  • নোয়াখালীতে মাদরাসায় ছাত্রকে হত্যার অভিযোগ
  • নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
  • ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার
  • শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • নোয়াখালীতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম
  • রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী
  • নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
  • নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী
  • নোয়াখালীতে প্রধান শিক্ষককে মারধর, অর্ধ উলঙ্গ
  • মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল শার্শার আসাদুলের
  • নোয়াখালীতে বামনী নদীর ভাঙন রোধে ক্লোজার নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন
  • বেনাপোল বন্দরে স্ক্যানিং ছাড়াই চলছে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য
  • নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি
  • নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুটুল এখন জিয়া মঞ্চের সভাপতি
  • নোয়াখালীতে কৃষককে মারধর করে জমি দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২
  • নোয়াখালীতে সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা মূলহোতা গ্রেপ্তার
  • নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
  • নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা
  • কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • নোয়াখালীতে চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
  • নোয়াখালীতে ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যু হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ
  • বেনাপোলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
  • বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা
  • ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা, বন্ধ করা হলো সেই কওমী মাদ্রাসা