যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুজ্জামান লিটন গ্রুপের ১৫ জন বিএনপির কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় বিএনপির হাসান জহির ও তৃপ্তি গ্রুপের সমর্থকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এই হামলা চালানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার ও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের জনি ও জিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন সমর্থক রবিবার রাত ৯ টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাটিসোঁটা, লোহার পাইপ নিয়ে বিএনপি কর্মী আব্দুর রাজ্জাককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় রাজ্জাককে বাঁচাতে বিএনপি কর্মী রুহুল আমিনসহ অন্যান্যরা
যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুজ্জামান লিটন গ্রুপের ১৫ জন বিএনপির কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় বিএনপির হাসান জহির ও তৃপ্তি গ্রুপের সমর্থকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার ও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের জনি ও জিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন সমর্থক রবিবার রাত ৯ টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাটিসোঁটা, লোহার পাইপ নিয়ে বিএনপি কর্মী আব্দুর রাজ্জাককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় রাজ্জাককে বাঁচাতে বিএনপি কর্মী রুহুল আমিনসহ অন্যান্যরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে ভর্তি করে। জনির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ স্থানীয়দের।
আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, টিটু, নাজমুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন- কোনো কারণ ছাড়াই আমার সমর্থক রাজ্জাকসহ ১৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে হাসান ও তৃপ্তির লোকজন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
নোয়াখালী বেগমগঞ্জ থেকে সমর্পিত নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার 8
চট্টগ্রাম-০২: বিএনপির প্রার্থীদের স্বপ্ন ভঙ্গের শঙ্কা, ফটিকছড়ি আসন চলে যাবে জোটসঙ্গীদের নিকট
আ.লীগ নেতার 'মিছিল-যোগ', গভীর রাতে নগরীর মেহেদীবাগ থেকে গ্রেফতার
আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে,মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি-আশরাফ উদ্দিন বকুল
ফটিকছড়ির ভবিষ্যৎ নেতৃত্বে আলেমদের ঐক্য, জামায়াতকে ইসলামী দল নয় বলে ঘোষণা হেফাজতের আমীর বাবুনগরীর “দুর্নীতি-দলবাজি রুখতে সৎ আলেম জনপ্রতিনিধির বিকল্প নেই” – ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ
পিআর পদ্ধতি : আশঙ্কা, বাস্তবতা ও ইসলামী রাজনীতির সম্ভাবনা
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আহমদ শফি, জুনাইদ বাবুনগরী ও শাহ আমানত মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা
রাজনীতি /
গাজীপুরে বিশেষ আলোচনা সভা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)
রাজনীতি /
কে হচ্ছেন উত্তর জেলা বিএনপির আহবায়ক; আলোচনায় একাধিক নাম
রাজনীতি /
ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতি /
অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে বিএনপি নেতা শাকের আহমদের তীব্র নিন্দা
রাজনীতি /
প্রিয় জাহাঙ্গীর আলম, শুভ জন্মদিন!
রাজনীতি /
ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত রাউজান, গত ১১ মাসে ১৩টি হত্যাকাণ্ড; দায় নিতে নারাজ বিএনপি নেতারা বিভক্ত বিএনপির দুই পক্ষের দখল-সংঘাতে উত্তপ্ত রাজনীতি, আতঙ্কিত সাধারণ মানুষ।