চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রূপ নেয় সহিংস সংঘর্ষে। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের ওপর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সরাসরি হামলার ঘটনায় কেন্দ্রীয় বিএনপি দ্রুত পদক্ষেপ নেয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বিএনপি এক ঘোষণায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে। একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।
এছাড়া সংঘর্ষে মদদদান, উসকানি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে পাঁচ নেতাকে।
এই সিদ্ধান্তের পর উত্তর জেলা বিএনপিতে একপ্রকার শূন্যতা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে অন্যদিকে শুরু হয়েছে নতুন নেতৃত্ব গঠনের হিসাব-নিকাশ।
কে হচ্ছেন নতুন আহ্বায়ক?
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কে হবেন—এ নিয়ে দলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা। আলোচনায় ঘুরে-ফিরে আসছে তিন নাম:
প্রবীণ নেতা এসএম ফজলুল হক, সাবেক সভাপতি ও দলের যুগ্ম-মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, সদ্যসাবেক যুগ্ম আহ্বায়ক, শিল্পপতি আলহাজ্ব সরওয়ার আলমগীর
তিনজনেরই রয়েছে উত্ত

তিনজনেরই রয়েছে উত্তর চট্টগ্রামের রাজনীতিতে গ্রহণযোগ্যতা। বিশেষ করে আন্দোলন-সংগ্রামে সরব উপস্থিতি ও সংগঠনের প্রতি নিবেদিত ভূমিকার কারণে সরওয়ার আলমগীরকে তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ সমর্থন করছেন।
অনেকে মনে করছেন, আসলাম চৌধুরীকে আহ্বায়ক ও সরওয়ার আলমগীরকে সদস্য সচিব করা হলে তা হবে চট্টগ্রাম বিএনপির জন্য একটি কার্যকর ও সাহসী পদক্ষেপ। এতে দল আবার গুছিয়ে উঠে নতুন শক্তি নিয়ে এগোতে পারবে।
তৃণমূলে প্রত্যাশা:
তৃণমূল নেতাকর্মীরা একজন সৎ, পরিশ্রমী, কর্মীবান্ধব ও বলিষ্ঠ নেতৃত্ব চান- যিনি গোষ্ঠীগত কোন্দল নিরসন করে রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, ত্যাগীদের মূল্যায়ন করবেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ও দলে অনুপ্রবেশকারীদের কঠোরভাবে প্রতিহত করবেন, হারিয়ে যাওয়া জনসমর্থন পুনরুদ্ধারে নিবেদিতভাবে কাজ করবেন, তৃণমূলের বহু নেতাকর্মী বলছেন— "উত্তর জেলা কি তাহলে অনিয়ন্ত্রিতই থেকে যাবে?" এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে দলের হাইকমান্ড, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।
সকলের দৃষ্টি এখন বিএনপির কেন্দ্রের দিকে—একটি সাহসী, সুপরিকল্পিত ও সংগঠিত সিদ্ধান্ত কি এবার উত্তর চট্টগ্রামে দলকে নতুন প্রাণ দেবে?
নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার
নোয়াখালীতে প্রয়াত মওদুদ আহমদকে কটুক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন
নোয়াখালী বেগমগঞ্জ থেকে সমর্পিত নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার 8
চট্টগ্রাম-০২: বিএনপির প্রার্থীদের স্বপ্ন ভঙ্গের শঙ্কা, ফটিকছড়ি আসন চলে যাবে জোটসঙ্গীদের নিকট
হেয়াকো মুসলিমপুর জামে মসজিদ উদ্বোধন করলেন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী
রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ দক্ষিণ বাকলিয়া বিএনপি
ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শার্শায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি /
রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এসব ডেডিকেটেড নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের কোন বিকল্প নাই।
রাজনীতি /
রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাজনীতি /
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজনীতি /
শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি /
নোয়াখালীতে কৃষককে মারধর করে জমি দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রাজনীতি /
শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী