রাজনীতি
Image not found
নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নাটকীয়তা হাসনা মওদুদের চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ

বিএনপির সাবেক হেভিওয়েট নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসনা জসীমউদ্দীন মওদুদ। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এই আসনে ফখরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলে তিনি লিখিতভাবে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
​এক বিবৃতিতে হাসনা মওদুদ জানান, তিনি এই আসন থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু তাঁর পরিবর্তে ফখরুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় তিনি "চরমভাবে হতাশাগ্রস্থ"।
​বিবৃতিতে তিনি গুরুতর অভিযোগ তুলে বলেন, "তিনি (ফখরুল ইসলাম) নিজেই স্বীকারোক্তি করেছিলেন যে, তিনি শিবির ও জামায়াত থেকে এসেছেন।"
​দলের এই সিদ্ধান্তের প্রতিবাদে নোয়াখালী-৫ নির্বাচনী এলাকায় বর্তমানে বিক্ষোভ চলছে বলেও চিঠিতে উল্লেখ করেন হাসনা জসীমউদ্দীন মওদুদ। ব্যারিস্টার মওদুদের দীর্ঘদিনের দুর্গে এমন অভ্যন্তরীণ কোন্দল ও বহিিরাগত প্রার্থী নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝেও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

৩ মাস আগে
Image not found
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার নতুন কমিটি ঘোষণা

উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২৫-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১০ নভেম্বর (সোমবার) হাটহাজারী পৌরসভার হোটেল আল জামানে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুছা বিন ইযহার।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মাওলানা আজগর সালেহী। মোট ৪১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হয়েছেন জেলার বিভিন্ন অঞ্চলের শীর্ষ আলেম, শিক্ষক ও সমাজসেবকগণ।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা কারি মোহাম্মদ ইসা, হাফেজ মাওলানা জাফর সাদেক, মুফতি হাবিবুল্লাহ রব্বানী, মাওলানা আব্দুচ ছালাম মাদার্শাহী, মাওলানা আবু তালেব ভূজপুরী, মাওলানা মুনছুর বিন কাদের, মাওলানা ইফাজুর রহমান আফাজ, মাওলানা আজিজুল হক আরমান ও হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ও মাওলানা ইরফান রহমানী। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবুল বশর ও মাওলানা আব্দুল আজিজ।

সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ কাউছার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব। অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম। প্রচার সম্পাদক হাফেজ মাওলানা এরশাদুল্লাহ, সহ প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন। দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মনসুরুল হক মাদার্শাহী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রফিক আহমদ রামগড়ী, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা শোয়াইব সোলায়মানী এবং দফতর সম্পাদক নাসির উদ্দীন।

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মুফতি আতাউল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইলিয়াস মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আদিল ফারুকী, কৃষি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ফয়সাল বিন দিদার, শ্রম ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল মাহমুদ এবং মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন আজিজী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, মাওলানা রফিকুল ইসলাম, মুহাম্মদ আবু ছায়েম, মুফতি আমিনুল ইসলাম, মাওলানা রাসেল, কারি আব্দুল মান্নান, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নূর রহমান, মাওলানা ইমরুল হাসান, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা এনায়েতুল্লাহ ও মাওলানা আরাফাত প্রমুখ।

আলোচনা পর্ব শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নেজামে ইসলাম পার্টির ঐতিহ্য, আদর্শ ও ইসলামভিত্তিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি:

৩ মাস আগে
Image not found
গণসংযোগে গুলিবিদ্ধে মৃত্যু: কে এই সরোয়ার বাবলা?

চট্টগ্রাম–৮ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সারোয়ার হোসেন বাবলা’র পরিচিতি ছিল ‘সন্ত্রাসী’ হিসেবে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে সিএমপি’তে। অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে অসংখ্যবার জেলও কেটেছে। সর্বশেষ গত বছরের ২৭ জুলাইও গ্রেপ্তার হয়। ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে আসে। স্থানীয়রা জানান, বায়েজিদ ও পাঁচলাইশ এলাকায় নতুন বাড়ি নির্মাণ করার আগে তাকে দিতে হতো চাঁদা।

জানা গেছে, ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয়কেন্দ্র থেকে ১১ লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসেন সরওয়ার। একই বছরের ৬ জুলাই বায়েজিদ এলাকা থেকে তাকে একে ৪৭ রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশ।

জানা গেছে, সরোয়ার বাবলা আলোচিত ‘শিবির ক্যাডার’ বলে পরিচিত ও বর্তমানে বিদেশে পলাতক সাজ্জাদ আলী (বড় সাজ্জাদ) এর কর্মী ছিল। ২০১৫ সালে বড় সাজ্জাদের বলয় থেকে বের হয়ে আলাদা বাহিনি গড়ে তুলে। এদিকে বড় সাজ্জাদের প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে বিভিন্ন অপরাধে নেতৃত্ব দেয় ছোট সাজ্জাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছোট সাজ্জাদের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়। ছোট সাজ্জাদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরোয়ার হোসেনকে গুলি করা হয় বলে ধারণা পুলিশের। বর্তমানে জেলে আছে ছোট সাজ্জাদ।

এ বিষয়ে গতকাল এভারকেয়ার হাসপাতাল সাংবাদিকদের সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, সারোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল। যারা করেছে এদেরও। এরা প্রতিপক্ষ ছিল। এই ঘটনার মূল কুশীলব কিন্তু বর্তমানে জেলে। দেশের বাইরে থেকেও নানা রকম ইন্ধন আসছে।

জানা গেছে, ২০০০ সালের ১২ জুলাই বহদ্দারহাটে সন্ত্রাসী হামলায় ছয় ছাত্রলীগ কর্মীসহ আটজন নিহত হন। সে ঘটনায় করা মামলায় বড় সাজ্জাদ সাজাপ্রাপ্ত হলেও পরে উচ্চ আদালত থেকে খালাস পান। এরপর তিনি বিদেশে পালিয়ে যান। তবে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাননি। বিদেশ থেকে তার বাহিনির মাধ্যমে বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারীতে অপরাধ পরিচালনা করে আসছেন। তার এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন ছোট সাজ্জাদ।

পুলিশের তথ্য মতে, ২০১৭ সালে জামিনে বেরিয়ে শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সন (পরে নিহত) ও সরওয়ার কাতারে আত্মগোপনে গিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকেন। পরে তাদের বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর চট্টগ্রামে এক গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ীর কাছ থেকে ফোনে চাঁদা দাবি করে সরওয়ার, ম্যাক্সন ও একরাম। তাদের হয়ে চাঁদাবাজির কাজ করত অনুসারীরা। তাদের কথামতো চাঁদা না দেওয়ায় একই বছরের ২৩ সেপ্টেম্বর বায়েজিদের নয়াহাটে ওই ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়। এরপর কাতারে বসে বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগে ২০১৯ সালের ২৪ অক্টোবর তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি কাতার থেকে বাংলাদেশে পৌঁছালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ ২০২৪ সালের ২৭ জুলাই গ্রেপ্তার হন। ৫ আগস্ট সরকার পতনের জামিনে বেরিয়ে আসেন। এরপর নিজেকে যুবদল নেতা পরিচয় দিতে থাকেন। তবে নগর যুবদল এ বিষয়ে ওই সময় বিবৃতি দিয়ে জানায়, সরোয়ার যুবদলের কেউ না।

সরোয়ার দুই মাস আগে বিয়ে করেন। তার বিয়েতে বেশ কয়েকজন বিএনপি নেতা নেতা উপস্থিত ছিলেন।

এর আগেও টার্গেট ছিল সরোয়ার : গত ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে সরোয়ারকে হত্যার চেষ্টা করা হয়। ওই সময় প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান সরোয়ার। পরে এই মামলায় গ্রেপ্তার আসামিরা জবানবন্দিতে ও পুলিশকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের নির্দেশে সরোয়ারকে গুলি করা হয়।

৩ মাস আগে
Image not found
আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে,মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি-আশরাফ উদ্দিন বকুল


বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আওয়ামীলীগ যা করেছে আমরা তার বিপরীত করবো। তারা চরাঞ্চলে ঝগড়া লাগিয়েছে, বিভিন্ন ভাবে টাকা পয়সা নিয়েছে, তারা যেসকল অপকর্ম করেছে আমরা সেটা করবো না।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, ১৭ বছরের নিপিড়ন নির্যাতনের পরে সুযোগ এসেছে আজকে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সাথে নিয়ে নির্বাচনের দিন ধানের শীষকে বিজয়ী করার। আওয়ামীলীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও লুটেপুটে খেয়েছে কিন্তু মানুষের ভাগ্য বা রাস্তার কোনো উন্নয়ন করেনি এমনকি এলাকায় কোনো শিল্প কারখানা করেনি। এসময় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, রায়পুরা পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, চর আড়ালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার, সিনিয়র সহ সম্পাদক কেবল সরকার সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

৩ মাস আগে
Image not found
রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রশাসনের নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের একটি টিম মেঘনা নদীপথে স্পিডবোটযোগে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন-বাশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

তাঁর সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অভিযানকালে তারা মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিদর্শন, চরাঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখা ও স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন। একই দিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনও মো. মাসুদ রানা। তিনি বলেন, “মেঘনা নদীর রায়পুরা অংশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরাঞ্চলের সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর বলেন, “নির্বাচনকালীন সহিংসতা রোধে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। থানার ওসি, তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে। অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এই অভিযান চরাঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এলাকাবাসীর মধ্যে এখন স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে চরাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি রোধে প্রশাসন থাকবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

৩ মাস আগে
Image not found
নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।গতকাল(০৩নভেম্বর)রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়।সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
এর মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অপরদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা না করায় আপাতত ওই আসনে বিএনপি প্রার্থীতা স্থগিত রয়েছে। তবে কেন প্রার্থী নাম ঘোষণা করা হয়নি তা এখনও জানা যায়নি। শিবপুরের তৃণমূলরা মনে করেন দলের প্রধান অচিরেই নরসিংদী-৩ আসনে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন বলে আশা করছেন।

৩ মাস আগে
Image not found
আ.লীগ নেতার 'মিছিল-যোগ', গভীর রাতে নগরীর মেহেদীবাগ থেকে গ্রেফতার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিছিলে নেতৃত্ব দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের থানা মহিরা গ্রামের প্রতাপ দাশের পুত্র প্রদীপ দাশকে রবিবাত (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মেহেদীবাগের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত প্রদীপ দাশ বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতে মিছিলে নেতৃত্ব দিতেন। নগরীর মেহেদীবাগ এলাকা থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে।

৩ মাস আগে
Image not found
চট্টগ্রামে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী চালক দলের অঙ্গীকার — জাতীয়তাবাদী চালক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী চালক দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার কালামিয়া বাজারস্থ আয়েশা ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, চট্টগ্রাম বিভাগের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দীন কবির।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যকরী  সভাপতি জনাব মানিক তারকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব সজল হোসেন খান সজল এবং কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মিটুল হোসেন মিটুল।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন,
এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াকুব।

সভায় প্রধান অতিথি জনাব মোঃ জসিম উদ্দীন কবির বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তারেক রহমান সাহেবের নির্দেশে জাতীয়তাবাদী চালক দলের প্রতিটি সদস্যকে নিরলসভাবে কাজ করতে হবে।”

সাংগঠনিক সম্পাদক মিলন তালুকদার বলেন,

“চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দলের নির্দেশনা অনুযায়ী আমরা সংগঠনের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে চালক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করবে।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, চট্টগ্রাম বিভাগ
স্থান: আয়েশা ভবন, শাহ আমানত সংযোগ সড়ক, কালামিয়া বাজার, বাকলিয়া।

৪ মাস আগে
Image not found
রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজের বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালতে তার পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি খুন, একটি বিস্ফোরক দ্রব্য ও একটি হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।

৪ মাস আগে
Image not found
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ দক্ষিণ বাকলিয়া বিএনপি

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও দলীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (বাকলিয়া) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মোঃ শামসুল আলম ভাই।
তিনি বলেন, “বিএনপির ৩১ দফা হলো জাতীয় মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ।”

তিনি আরও বলেন, “আমরা যদি দলীয় কাজে অবহেলা করি, তাহলে ভবিষ্যতে আমাদের নিজেদেরকেই অনুতপ্ত হতে হবে। দলের স্বার্থে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে।”

সভায় ১৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দক্ষিণ বাকলিয়ার প্রতিটি ইউনিটে সংগঠনকে আরও সুসংহত করতে হবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও দলের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

৪ মাস আগে
Image not found
চট্টগ্রাম-০২: বিএনপির প্রার্থীদের স্বপ্ন ভঙ্গের শঙ্কা, ফটিকছড়ি আসন চলে যাবে জোটসঙ্গীদের নিকট

দেশের রাজনীতির অস্থির ও উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রতিদিন বাড়ছে উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে হিসাব-নিকাশ, আঁতাত ও নতুন কৌশলের খেলা। কেউ স্বপ্ন দেখছে এককভাবে ক্ষমতার সবটুকু দখলে নেওয়ার, আবার কেউ জোটসঙ্গীকে আঁকড়ে ধরে পুরনো রাজনীতির মাইনাস টু ফর্মুলাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে রাজনীতি মূলত দুই দলের ছত্রছায়ায় আবর্তিত হলেও ২৪ এর জুলাই বিপ্লবের পর নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও ১৪ দল ক্ষমতা থেকে ছিটকে পড়ায় এখন মাঠে টিকে আছে কেবল বিএনপি। কিন্তু রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হলো ছোট ছোট দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান। তারা আর ভিক্ষা ও করুনার রাজনীতি বা বড় দলের অনুকম্পায় টিকে থাকতে চায় না; বরং নিজেদের রাজনৈতিক ভাগীদারিত্বের ভিত্তিতেই অংশ নিতে আগ্রহী।

ইতিমধ্যেই ছোট দলগুলো পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে এবং এ দাবি না মানলে নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে। যদি জামাত-চরমোনাই ও অন্যান্য ইসলামপন্থী শক্তি বিএনপিকে সঙ্গ না দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তবে বিএনপি পড়বে মহাবিপাকে এবং নতুন করে সৃষ্টি হবে রাজনৈতিক সংকট। প্রাথমিকভাবে বিএনপি একক ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নে বিভোর ছিলো সেটা থেকে বেরিয়ে এসে এবং ভবিষ্যতে রাজনৈতিক সংকট বুঝতে পেরে এখন মরিয়া হয়ে ছোট দলগুলোর দ্বারস্থ হচ্ছে। কিন্তু এবার ছোট দলগুলোও তাদের অবস্থানে অনড়। এক আসনের পরিবর্তে তারা ১০ আসন পর্যন্ত দাবি করছে, না মানলে ‘সাথে নাই’ বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছে।

এই পরিস্থিতিতে বিএনপির নীতি-নির্ধারক মহল থেকে জোটসঙ্গী সংগ্রহে হেভিওয়েট একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিত্র খুজতে। তাদের দৌড়ঝাঁপ এবং মাঠের বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন সহ চট্টগ্রামের একাধিক আসন এবার বিএনপির জোটসঙ্গীর ভাগ্যে যেতে পারে। কারণ অতীতে বিএনপি এখানে স্থানীয় কাউকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠাতে পারেনি।

ঐতিহাসিক পর্যালোচনা বলছে, স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত ফটিকছড়ি আসন থেকে বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন সীতাকুণ্ডের আবুল হাসনাত লুৎফুল কবির সিদ্দিকী (এল কে সিদ্দিকী)। এরপর ২০০৮ সালে রাঙ্গুনিয়ার বাসিন্দা সালাহউদ্দিন কাদের চৌধুরী এই আসনে বিজয়ী হন। কিন্তু ফটিকছড়ির স্থানীয় কোন নেতাকে কখনো বিএনপির প্রার্থী দিয়ে এই আসন থেকে সফল হতে পারেনি। এজন্যে স্থানীয়রা তাদের দলীয় কোন্দল কে দোষারোপ করছে এবং নেতাকর্মীদের মাঝে বাড়ছে ক্ষোভ।

এবারও জাতীয় রাজনীতির সমীকরণ এবং স্থানীয় নেতাদের মধ্যে বৈরী সম্পর্ক বিবেচনায় একটি বিষয় স্পষ্ট—ফটিকছড়ি আসন আগামী নির্বাচনে বিএনপির হাতছাড়া হয়ে তাদের জোটসঙ্গীর হাতে চলে যেতে পারে। এতে বিশেষ করে এলাকায় যারা দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় রাজনৈতিক মাঠে সক্রিয় থেকেছেন, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হওয়ার শঙ্কা বাড়ছে।

৪ মাস আগে
Image not found
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী হিসেবে সম্ভাবনায় সাংবাদিক নেতা আলমগীর নুর

“রাজনীতি ও নির্বাচন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ নয়; এটি জনগণের সেবা করার এক পবিত্র দায়িত্ব”- আলমগীর নুর
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হঠাৎ আলোচনায় উঠে এসেছেন সাংবাদিক নেতা আলমগীর নুর। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে তার নামটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

বাকলিয়ার বিশিষ্ট জমিদার নুর মোহাম্মদ সওদাগরের সুযোগ্য সন্তান আলমগীর নুর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিকবার কারাবরণ, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তরুণ, শিক্ষিত ও ক্লিন ইমেজধারী হিসেবে তাকে ইতোমধ্যে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।

রাজনৈতিক অঙ্গনে আলমগীর নুরের পরিচিতি বহুমাত্রিক। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, জাতীয় দৈনিক মানবকণ্ঠ-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান

"জনগণের সেবা করা হলো নির্বাচিত প্রতিনিধির মূল দায়িত্ব।' সাংবাদিক আলমগীর নুর

এবং ২০০৬ সালে প্রতিষ্ঠিত 'তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র'-এর কেন্দ্রীয় চেয়ারম্যান। এছাড়া তিনি চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের সংগঠন 'চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি'-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সাংবাদিক নেতা আলমগীর নুর বলেন, "রাজনীতি ও নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। বিএনপির মতো গণতান্ত্রিক দলে নতুন নেতৃত্ব ও

প্রার্থীর আগমন স্বাভাবিক বিষয়। মনোনয়ন শুধু কিছু নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূল থেকে উঠে আসা তরুণ, মেধাবী ও শিক্ষিত কর্মীদের সুযোগ দেওয়া জরুরি।'

তিনি আরও বলেন, "অনেকে জনপ্রতিনিধি হওয়াকে ব্যবসা হিসেবে দেখেন। কিন্তু আমার কাছে এটি জনগণের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। নির্বাচিত প্রতিনিধি হলে সমাজ ও দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ থাকে।'

উল্লেখ্য, তার পিতা মরহুম নুর মোহাম্মদ সওদাগর চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং দলের অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আলমগীর নুরও নিজেকে রাজনীতি ও সাংবাদিকতার মেলবন্ধনে এক গ্রহণযোগ্য নতুন মুখ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

৪ মাস আগে
ভাইরাল নিউজ বিভাগের সব খবর
এই বিভাগের সর্বাধিক পঠিত
  • নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নাটকীয়তা হাসনা মওদুদের চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ
  • নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২ জন
  • পলাতক মানিকের অনুপস্থিতিতেও অনুসারীদের শাটডাউন কর্মসূচি, বাকলিয়ায় উত্তেজনা
  • চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ
  • নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮
  • আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে,মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি-আশরাফ উদ্দিন বকুল
  • নোয়াখালীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন, ডোবায় মিলল মরদেহ
  • গণসংযোগে গুলিবিদ্ধে মৃত্যু: কে এই সরোয়ার বাবলা?
  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
  • ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা
  • প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খুন হয় শিহাব
  • নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
  • রায়পুরায় নির্বাচনপূর্ব শান্তি-শৃঙ্খলা রক্ষায় চরাঞ্চলে কেন্দ্র পরিদর্শক
  • নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা
  • সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টাকে চিটি প্রদান
  • ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু
  • চট্টগ্রামে শুল্ক বহর এলাকায় নির্মিত হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ
  • বাকলিয়ায় যুবদল-ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত, আহত ৮
  • আ.লীগ নেতার 'মিছিল-যোগ গভীর রাতে নগরীর মেহেদীবাগ থেকে গ্রেফতার
  • চসিকে ৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় প্রধান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ
  • রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) গ্রেপ্তার
  • তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট রক্ষায় ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি
  • পুঠিয়ায় সাংবাদিকে হত্যার হুমকি
  • ট্রাফিক শৃঙ্খলা ফিরেছে কর্ণফুলী শাহ আমানত সড়কে নতুন ব্রিজ এলাকায়
  • বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ দক্ষিণ বাকলিয়া বিএনপি
  • ষোল শহর জামেয়ায় আখেরি জুমা, হুজুর কিবলার দোয়ায় মুখরিত ময়দান
  • বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত
  • বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত
  • নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ
  • রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • রাজশাহী থেকে ঢাকা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • রাজশাহীতে ৯ টা মামলার চার্জশিট দাখিল
  • মহানগর ক্লিনিক কে দুই  লক্ষ টাকা জরিমানা
  • ভূজপুরের ছাত্রলীগের ক্যাডার ও মাদকসম্রাট পারভেজ অবশেষে গ্রেফতার
  • নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু
  • নোয়াখালীতে ভ্রাম্যমাণ অভিযানে হামলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • নোয়াখালীতে পৌরযুবদল নেতার ল্যাবে রোগী না দেওয়ায় চিকিৎসককে হেনস্তা, ভিডিও ভাইরাল
  • নোয়াখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
  • নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • মুক্তিযোদ্ধা জামাল আহমদ কমান্ডারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শোক
  • রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ২ জন
  • নোয়াখালীতে দফায় দফায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
  • চট্টগ্রাম জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ: ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, জনগণের সেবায় নতুন দিগন্ত
  • নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু
  • নোয়াখালীতে প্রয়াত মওদুদ আহমদকে কটুক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন
  • রাবিতে ছাত্রী হয়রানির অভিযোগ
  • স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • পূর্ব বাকলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: মেয়র শাহাদাত হোসেনের সমবেদনা
  • সিএমপি'র ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
  • সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
  • ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
  • সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ১৮ (আঠারো) জন সন্ত্রাসী গ্রেফতার এবং দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার
  • সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ
  • রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে
  • চট্টগ্রামের ভূজপুর থানায় আইনশৃঙ্খলার চরম অবনতি, এক সপ্তাহে দুই অপহরণ, ৭ লাখ টাকায় মুক্তিপণ
  • সদ্য প্রয়াত ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সৈয়দ মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সুবাহান গ্রেফতার
  • নোয়াখালীতে মৃত শিশুর গোসলে দেখা গেল আগাতের চিহ্ন সৎ মা আটক
  • নোয়াখালীতে একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ
  • নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার — নাম পরিবর্তন করেও রক্ষা পেল না
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী
  • খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত
  • চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ ও লাইভ করায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা: আরেক সাংবাদিক আনোয়ার আহত
  • রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী চট্টগ্রামে আটক
  • খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ
  • নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু
  • রাজশাহীতে নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগ
  • জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে র‍্যালি-সভা ও দোয়া মাহফিলে উৎসবমুখর পরিবেশ।
  • ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • হাসিনা পালানোর একবছর
  • ফটিকছড়ির ভবিষ্যৎ নেতৃত্বে আলেমদের ঐক্য, জামায়াতকে ইসলামী দল নয় বলে ঘোষণা হেফাজতের আমীর বাবুনগরীর “দুর্নীতি-দলবাজি রুখতে সৎ আলেম জনপ্রতিনিধির বিকল্প নেই” – ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ
  • ফটিকছড়িতে হেফাজত আমীরের সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ
  • ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবসের প্রস্তুতি উপলক্ষে ফটিকছড়ি বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ
  • বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফটিকছড়ির প্রার্থী আশরাফ বিন ইয়াকুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • নোয়াখালী বেগমগঞ্জ থেকে সমর্পিত নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল গ্রেফতার ৪
  • ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সৈয়দ মো. মাসুদ আর নেই।
  • রাজশাহীতে ছিনতাইকারী আটক
  • ফটিকছড়িতে নিখোঁজের ১৮ দিন পর ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।
  • চট্টগ্রাম–মোংলা রুটে কন্টেনার জাহাজ চলাচলের উদ্যোগ থেমে গেল শুল্ক জটিলতায়।
  • ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত রাউজান, গত ১১ মাসে ১৩টি হত্যাকাণ্ড; দায় নিতে নারাজ বিএনপি নেতারা বিভক্ত বিএনপির দুই পক্ষের দখল-সংঘাতে উত্তপ্ত রাজনীতি, আতঙ্কিত সাধারণ মানুষ।
  • হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ।
  • চট্টগ্রাম শহরে অল্প সময়ের বৃষ্টিতে তলিয়ে গেল একাধিক এলাকা; জনজীবনে স্থবিরতা
  • শার্শায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • বেনাপোল কাস্টমস হাউসে গত অর্থবছরের চেয়ে লক্ষ্যমাত্রা এক হাজার ৬৬৫ কোটি টাকা বেশি ---
  • ৩ ঘন্টা টানা বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে
  • সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
  • হাতিয়ার সঙ্গে নৌ যোযাযোগ স্বাভাবিক নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত
  • হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক-শাপলা ট্র্যাজেডির ক্ষতিপূরণ ও জাতিসংঘের মাধ্যমে তদন্তের বিষয়ে আলোচনা
  • চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে নিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ: নৌ উপদেষ্টা
  • চট্টগ্রাম- ৯ আসনের জনমানুষের নেত্রী ডলি আপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার প্রচারণায়
  • নোয়াখালীতে সংঘবদ্ধ ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
  • চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও : এলাকাজুড়ে চাঞ্চল্য
  • নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
  • চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও: এলাকাজুড়ে চাঞ্চল্য
  • বেনাপোলের প্রিন্স হত্যা: আলোচিত উদ্ভাবক মিজানসহ ৪ জনের যাবজ্জীবন
  • ভারতে পালানোর সময় বাগেরহাটের শ্রমিকলীগ নেতা বেনাপোলে আটক
  • বেনাপোলে ৩০ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
  • নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
  • ঈদগাঁওতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
  • চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ প্রাণে বাঁচল ২৮৭ যাত্রী
  • ক্রিকেট পাগল কামালের গল্প স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের পথে এক তরুণ ক্রীড়াবিদ
  • ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা-নাসির উদ্দিন পাটোয়ারী
  • মাইজভান্ডারের অন্যতম আওলাদ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি আর নেই
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী
  • মাইজভান্ডারের অন্যতম আওলাদ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি আর নেই
  • ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছি : জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান
  • মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটালো জেলেরা
  • দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য বৈঠক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এসব ডেডিকেটেড নেতাকর্মীদের যথাযথ মূল‍্যায়নের কোন বিকল্প নাই।
  • নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
  • ফটিকছড়ির প্রার্থীর আমন্ত্রণে আসা কুয়েতি শেখ গাল্লাফকে রাজকীয় বিদায়
  • ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: আমীর খসরু
  • চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া - এনসিপির আহবায়ক নাহিদ
  • আহমদ শফি, জুনাইদ বাবুনগরী ও শাহ আমানত মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা
  • নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
  • ফটিকছড়ির নাজিরহাটে সন্তানের হাতে পিতা হত্যার অভিযোগে তোলপাড় পুকুর থেকে লাশ উদ্ধার, চারজনকে থানায় নিয়ে গেছে পুলিশ
  • তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে নাজিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের ডাক
  • হেয়াকো মুসলিমপুর জামে মসজিদ উদ্বোধন করলেন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী
  • ভূজপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ
  • টানা তিন দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে হাঁটুপানি, পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম ব্যাহত
  • নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি
  • রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা: পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শারমিন মুরশিদ — হেফাজতে ইসলাম
  • ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল রনির মরদেহ ---
  • নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ
  • ব্যক্তিকেন্দ্রিক নয়, শহীদ জিয়ার আদর্শে সাধারণ মানুষের পাশে রাজনীতি করাই লক্ষ্য: ফটিকছড়ি বিএনপি নেতা কর্নেল বাহার
  • শুক্রবার ছুটির দিনেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস হাউস ---
  • নোয়াখালীতে স্বাস্থ্যখাত যেন ঠিকাদার জাহের সরকারের দূর্নীতির স্বর্গরাজ্য
  • নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
  • জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
  • শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
  • ফটিকছড়ি হবে আধুনিকতা ও উন্নয়নের রোল মডেল হেফাজত নেতা হুসাইন মুহাম্মদ শাহজাহান আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো
  • মুষলধারে বৃষ্টিতে ডুবল নোয়াখালী, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে
  • ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস--
  • নোয়াখালীতে ঘরে ডুকে বৃদ্ধাকে হত্যা শরীরে থাকা স্বর্ণালংকার লুট
  • বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ...
  • নোয়াখালীতে কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান
  • বেনাপোলে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ...
  • নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
  • পিআর পদ্ধতি : আশঙ্কা, বাস্তবতা ও ইসলামী রাজনীতির সম্ভাবনা
  • নোয়াখালীতে কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১
  • নোয়াখালীতে বসত বাড়ির পুকুরে কুমির, এলাকায় তোলপাড়
  • ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সে
  • ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের মৃত্যু
  • লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোলে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ---
  • নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার-১
  • জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের ৫ ঘণ্টা কলমবিরতি ---
  • নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ০১
  • নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড
  • বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীরদের ফের কলমবিরতি ---
  • নোয়াখালীতে দোকান দখল করে পাঠাগার স্থাপন জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ মিলল দীঘিতে
  • নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি
  • বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১---
  • নোয়াখালীতে বৃদ্ধাকে জবাই করে ক্লুলেস হত্যা গ্রেপ্তার-২, রহস্য উদঘাটন
  • ভারতে পালানোর সময় বেনাপোলে এজাহারভুক্ত আসামি আটক---
  • বেনাপোল বন্দরে হাঁটুপানিতে পণ্য খালাস, ব্যাহত পরিবহন কার্যক্রম ---
  • নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার-২
  • বেনাপোলে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে
  • শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা নোয়াখালীতে গ্রেপ্তার
  • নোয়াখালীতে ভাড়া নিয়ে বিতর্কে অটোচালককে হত্যা আটক ১
  • বেনাপোলে দম্পতির মরদেহ উদ্ধার, ৩ দিনেও এর রহস্য উদঘাটন হয়নি---
  • নোয়াখালীতে যুবদলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
  • টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --
  • নোয়াখালীতে ১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ
  • নোয়াখালীতে হত্যার দেড় বছর পর রহস্য উদঘাটন গ্রেপ্তার ১
  • শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা---
  • নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
  • মেঘনায় ট্রলার ডুবি ২দিন পরও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের,অপেক্ষায় স্বজনেরা
  • বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হাতিয়া ১২৫টি ঘর ও ফসলের
  • শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ২---
  • বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
  • বেনাপোলে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
  • নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ
  • বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
  • দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৬ কিশোর-কিশোরী
  • ঝিকরগাছায় এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
  • নোয়াখালীতে বালু মজুত করায়, ২ লাখ টাকা জরিমানা
  • নোয়াখালীতে ভূমি অফিস সহকারী চাকরির ১০ বছরে কোটিপতি
  • নোয়াখালীতে ১৫ বছরের জিহাদ নিখোঁজ দিন মজুর নানার আকুতি
  • বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
  • নোয়াখালীতে পুরনো কবরের ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব
  • নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
  • ভারতে পালনোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার।
  • বেনাপোলে মাটি বহনকারীর ট্রাক্টরের চাপায় শিশু নিহত
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনে ৬ ঘন্টা কলম বিরতি, আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ ---
  • বেনাপোল ¯’লবন্দরে আটকা গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক
  • নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিয় শিক্ষা পদক ও মা সমাবেশ অনুষ্ঠিত
  • নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন
  • বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার জব্দ
  • নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি
  • নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি শুরু, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ---
  • নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত জামায়াত নেতা সাইয়েদ
  • ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • নোয়াখালীতে প্রকল্পের মাটি বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলা, আহত-৫
  • নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
  • নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ
  • নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল
  • যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ
  • নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে অর্ধ লাশ
  • নোয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১
  • শার্শায় ১০ স্বর্ণের বার জব্দ, পাচারকারী আটক
  • নোয়াখালীতে 'সুবর্ণচর এক্সপ্রেস' দ্রুত চালুর দাবিতে ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ
  • নোয়াখালীতে দিনমজুর স্বামীকে নারী নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি
  • নোয়াখালীতে মাদরাসায় ছাত্রকে হত্যার অভিযোগ
  • নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা
  • নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
  • ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার
  • শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • নোয়াখালীতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম
  • রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী
  • নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
  • নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী
  • নোয়াখালীতে প্রধান শিক্ষককে মারধর, অর্ধ উলঙ্গ
  • মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ গেল শার্শার আসাদুলের
  • নোয়াখালীতে বামনী নদীর ভাঙন রোধে ক্লোজার নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন
  • বেনাপোল বন্দরে স্ক্যানিং ছাড়াই চলছে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য
  • নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি
  • নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুটুল এখন জিয়া মঞ্চের সভাপতি
  • নোয়াখালীতে কৃষককে মারধর করে জমি দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২
  • নোয়াখালীতে সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা মূলহোতা গ্রেপ্তার
  • নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
  • নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা
  • কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • নোয়াখালীতে চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
  • নোয়াখালীতে ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যু হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ
  • বেনাপোলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম
  • বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা
  • ছাত্রীদের শোয়ার ঘরে সিসি ক্যামেরা, বন্ধ করা হলো সেই কওমী মাদ্রাসা