রাজশাহীতে ৬ জন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে ।রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আকতার হোসেন (৫৫), মো. আলাউদ্দিন (৪৫), মো. জয়নাল আবেদীন (৫৭), মো. বাবুল আলী (৪০), মো. সেলিম (৪৫) ও মো. আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সবাই কাটাখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) র
রাজশাহীতে ৬ জন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে ।
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আকতার হোসেন (৫৫), মো. আলাউদ্দিন (৪৫), মো. জয়নাল আবেদীন (৫৭), মো. বাবুল আলী (৪০), মো. সেলিম (৪৫) ও মো. আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সবাই কাটাখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে কাটাখালী থানার এসআই মো. নদিম উদ্দীন ও তার টিম রাত্রিকালীন ডিউটির সময় সংবাদ পান যে শ্যামপুর পশ্চিমপাড়ায় একটি বাড়িতে কয়েকজন জুয়া খেলছে। পরে রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।
নোয়াখালীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা: গ্রেপ্তার ২
নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই
আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ
বাগমারার সরকারী খাদ্য গুদামে পচা চাল
নোয়াখালীতে উপজেলা জামাতের সহঃ সেক্রেটারির আতাতে বিজিডি কার্ড বাণিজ্য,
রাজশাহীতে সাবেক ডিবি হাসান কে গণপিটুনি
চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে কিশোর হত্যা
সিএমপি'র ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি
ছোটবনগ্রামে অবৈধ স্থাপনা নির্মাণ
অপরাধ ও দুর্নীতি /
রাবিতে ছাত্রী হয়রানির অভিযোগ
অপরাধ ও দুর্নীতি /
রাজশাহীতে সাবেক ডিবি হাসান কে গণপিটুনি
অপরাধ ও দুর্নীতি /
রাজশাহীতে ৬ জুয়ারী গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি /
নোয়াখালীতে উপজেলা জামাতের সহঃ সেক্রেটারির আতাতে বিজিডি কার্ড বাণিজ্য,
অপরাধ ও দুর্নীতি /
তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি
অপরাধ ও দুর্নীতি /
চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে কিশোর হত্যা