গত ১১/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় সন্ত্রাসী শাকি লের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংঘটন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের একটি মিছিল বের হয়। উক্ত সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ বন্দর থানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ অনুমান ২৩.৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে। এসময় আসামী মোঃ শাকিল তার অপরাপর সহযোগীদের সহায়তায় ধারালো কিরিচ দিয়ে বন্দর থানার এসআই আবু সাঈদ রানা এর মাথা, গলা, হাত ও পেটে গুরুত্বর জখম করে। এ ঘটনার বন্দর থানায় আসামীদের বিরুদ্ধে ০২টি মামলা রুজু করা হয়।
মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইয়াছিন তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পুলিশের উপর আক্রমনকারী মূল হোতা সন্ত্রাসী শাকিল কন্টেইনারবাহী গাড়ী যোগে চট্টগ্রাম হতে ঢাকায় পালিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ইং ১৭/০৮/২০২৫ তারিখ রাত ০৩.০৫ ঘটিকায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন এর নেতৃত্বে একাধিক চৌকস টিম পতেঙ্গা থানাধীন সী-বিচস্থ আউটার রিং রোডে শ্বাসরুদ্ধকার অ
গত ১১/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় সন্ত্রাসী শাকি লের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংঘটন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের একটি মিছিল বের হয়। উক্ত সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ বন্দর থানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ অনুমান ২৩.৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে। এসময় আসামী মোঃ শাকিল তার অপরাপর সহযোগীদের সহায়তায় ধারালো কিরিচ দিয়ে বন্দর থানার এসআই আবু সাঈদ রানা এর মাথা, গলা, হাত ও পেটে গুরুত্বর জখম করে। এ ঘটনার বন্দর থানায় আসামীদের বিরুদ্ধে ০২টি মামলা রুজু করা হয়।
মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইয়াছিন তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পুলিশের উপর আক্রমনকারী মূল হোতা সন্ত্রাসী শাকিল কন্টেইনারবাহী গাড়ী যোগে চট্টগ্রাম হতে ঢাকায় পালিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ইং ১৭/০৮/২০২৫ তারিখ রাত ০৩.০৫ ঘটিকায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন এর নেতৃত্বে একাধিক চৌকস টিম পতেঙ্গা থানাধীন সী-বিচস্থ আউটার রিং রোডে শ্বাসরুদ্ধকার অভিযান পরিচালনা করে কন্টেইনারবাহী গাড়ীর সামনের হেলপারের সীট হতে সন্ত্রাসী ১। মোঃ শাকিল(২৭), পিতা-মোঃ দিদারুল আলম, মাতা-মিনুয়ারা বেগম, সাং-দক্ষিণ মধ্যম হালিশহর, ধুপপুল, ইউসুফ মালুম এর বাড়ী, ওয়ার্ড নং-৩৮, থানা-বন্দর, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক তাকে সাথে নিয়ে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাটস্থ খালপাড় ‘স’মিলের পরিত্যক্ত টিনশেড ঘর হতে তার অপর সহযোগী ০২। মোঃ আরিফ হোসেন(৩২), পিতা-মোঃ আশরাফ আলী, মাতা-শাহনুর বেগম, সাং-ভেলু মিয়া, গগন আলী পোর্দার বাড়ী, থানা-ভোলা সদর, জেলা-ভোলা বর্তমানে-লোহারপুল, আজির ভাড়াঘর, থানা-বন্দর, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফ এর দখল হতে ০১টি লোহার কিরিচ এবং সন্ত্রাসী শাকিলের দেখানো ও সনাক্তমতে পরিত্যক্ত টিনশেডের এককোণে লুকানো অবস্থায় ০১টি দেশীয় তৈরী এলজি (একনলা বন্দুক) ও ০৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ শাকিল এর বিরুদ্ধে ডিএমপি/সিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, হত্যার চেষ্টা, মারামারি ও চুরিসহ সন্ত্রাস বিরোধ আইনে ০৯টি মামলা রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় পর্যন্ত মোট ৩৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে কিশোর হত্যা
তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা, মারধরে আরেকজনের মৃত্যু
আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ
চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ ও লাইভ করায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা: আরেক সাংবাদিক আনোয়ার আহত
রাজশাহীতে ভুয়া বি, এস,টি, আই লগো ব্যবহার
রাজশাহীতে সাবেক ডিবি হাসান কে গণপিটুনি
বাগমারার সরকারী খাদ্য গুদামে পচা চাল
নোয়াখালীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা: গ্রেপ্তার ২
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক ওসি’র উদ্যোগে সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার — কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছে থানাপুলিশ*
অপরাধ ও দুর্নীতি /
ছোটবনগ্রামে অবৈধ স্থাপনা নির্মাণ
অপরাধ ও দুর্নীতি /
নোয়াখালীতে উপজেলা জামাতের সহঃ সেক্রেটারির আতাতে বিজিডি কার্ড বাণিজ্য,
অপরাধ ও দুর্নীতি /
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক ওসি’র উদ্যোগে সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার — কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছে থানাপুলিশ*
অপরাধ ও দুর্নীতি /
নোয়াখালীতে দফায় দফায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
অপরাধ ও দুর্নীতি /
নোয়াখালীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা: গ্রেপ্তার ২
অপরাধ ও দুর্নীতি /
রাজশাহীতে সাবেক ডিবি হাসান কে গণপিটুনি