নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা, ও২৬ লাখ টাকার সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি ও জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল সদরের কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি হানা দেয়। প্রথমে ডাকাতেরা প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন
নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা, ও২৬ লাখ টাকার সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি ও জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল সদরের কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি হানা দেয়। প্রথমে ডাকাতেরা প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, ১০-১২জন ডাকাত দল ফ্যাক্টরির তালা কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। তখন আরও বিস্তারিত জানা যাবে।
নোয়াখালীতে দফায় দফায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে কিশোর হত্যা
বাগমারার সরকারী খাদ্য গুদামে পচা চাল
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক ওসি’র উদ্যোগে সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার — কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছে থানাপুলিশ*
তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি
সিএমপি'র ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীতে ৬ জুয়ারী গ্রেপ্তার
নোয়াখালীতে উপজেলা জামাতের সহঃ সেক্রেটারির আতাতে বিজিডি কার্ড বাণিজ্য,
চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ ও লাইভ করায় গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা: আরেক সাংবাদিক আনোয়ার আহত
নোয়াখালীতে চালককে হত্যা অটোরিকশা ছিনতাই
অপরাধ ও দুর্নীতি /
রাজশাহীতে ৬ জুয়ারী গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি /
সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
অপরাধ ও দুর্নীতি /
আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ
অপরাধ ও দুর্নীতি /
রাজশাহীতে সাবেক ডিবি হাসান কে গণপিটুনি
অপরাধ ও দুর্নীতি /
সিএমপি'র ট্রাফিক (বন্দর) বিভাগের তৎপরতায় মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
অপরাধ ও দুর্নীতি /
চুরির অভিযোগে পিটিয়ে নির্মমভাবে কিশোর হত্যা