জরুরী বার্তা | www.joruribarta.com
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:২৭ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
সপ্তাহজুড়ে চলা বিতর্কের মধ্যেই মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট উঠল ফাতিমা বোশের মাথায়। এ বছর মিস ইউনিভার্স হয়েছেন মেক্সিকান এই সুন্দরী।
সকালে প্রথমেই বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীদের ভেতর থেকে ঘোষণা করা হয় সেরা ৩০ জনের নাম। সেই তালিকায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে বাংলাদেশের নাম উঠে আসে। তবে পরের রাউন্ড, অর্থাৎ সেরা ১২ জনের তালিকায় আসতে পারেননি মিথিলা। সেরা ত্রিশেই থেমে গেছে তার যাত্রা। তবে পুরো প্রতিযোগিতাজুড়ে অনলাইন ভোটিং সেগমেন্টগুলোতে বেশ ভালো জনসমর্থন পান মিথিলা। প্রিলিমিনারির বিভিন্ন ক্যাটাগরিতেও নজরকাড়া সাফল্য অর্জন করেন। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে হাতে বোনা জামদানি শাড়িতে তৈরি তার জাতীয় পোশাকটি ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। যদিও সামগ্রিক প্রতিযোগিতায় ফাইনালিস্টদের মধ্যে না থাকলেও সেরা ৩০-এ জায়গা করে নেন মিথিলা।
এদিন গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন এবারের আসরের বিজয়ী ফাতিমা। এই প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশের প্রাভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার “সুপার বোল” হিসেবে খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০ থেকে বিদায় নেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর। এদিকে ফাইনালে প্রতিযোগীদের করা হয় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—জাতিসংঘের সাধারণ পরিষদে সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন, এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কীভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।-সূত্র: কালের কণ্ঠ
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team