জরুরী বার্তা | www.joruribarta.com
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ এএম
আপডেট: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ এএম
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর আদালত এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় বিস্ফোরণে ওমর আলী নামে ৬০ বছর বয়সী এক রিকশাযাত্রী আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এবং মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থান থেকে অবিস্ফোরিত হাতবোমাও উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, আগের ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণ ও সংশ্লিষ্ট ঘটনায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান ও নজরদারি চলছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের সবার রাজনৈতিক পরিচয় বা অপরাধে সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team