জরুরী বার্তা | www.joruribarta.com
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
শাহিদ কপূর শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি অভিনীত ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও নির্মাতা জানিয়েছেন, এই কাজ নিয়ে তাঁর কোনো অনুতাপ নেই, বরং ছবির সহিংসতা ও প্রেম কাহিনি নির্মাণে তিনি গর্ব অনুভব করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ বলেন, সমালোচকেরা যেভাবেই মূল্যায়ন করুক না কেন, ‘ও রোমিও’ তাঁর কর্মজীবনের অন্যতম সফল চলচ্চিত্র হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন। তাঁর ভাষায়, এটি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি, এবং তিনি এতে একটুও লজ্জিত নন। বরং ছবির উপস্থাপন ও নির্মাণভঙ্গি নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট।
প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট–এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন শুক্রবার ছবিটি আয় করে ৯ কোটি ১ লাখ রুপি। সপ্তাহান্তে শনিবার আয় হয় ১৪ কোটি ৫০ লাখ রুপি এবং রোববার সংগ্রহ দাঁড়ায় ৩ কোটি ১১ লাখ রুপিতে। পরবর্তী কর্ম দিবসগুলোতে আয় কিছুটা কমলেও ধারাবাহিকভাবে ৫ কোটি ১০ লাখ, ৫ কোটি ৯০ লাখ ও ৩ কোটি ৯০ লাখ রুপি আয় করে ছবিটি। সব মিলিয়ে দেশীয় বাজারে এর মোট আয় দাঁড়িয়েছে ৪৯ কোটি ৪১ লাখ রুপি। বিশ্বব্যাপী সংগ্রহ হয়েছে ৭৫ কোটি ৮০ লাখ রুপি, যা দেভা ছবির আজীবন বৈশ্বিক আয়ের (৫৫ কোটি ৮০ লাখ রুপি) চেয়ে বেশি।
‘ও রোমিও’ চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা । এটি নির্মিত হয়েছে লেখক হুসেইন যায়েদী–এর গ্রন্থ মাফিয়া কুইন্স অব মুম্বাই অবলম্বনে। ছবিতে আরও অভিনয় করেছেন নানা পাটেকার, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফারিদা জালাল এবং বিক্রান্ত ম্যাসি । ভালোবাসা দিবসের আগের সপ্তাহে, ১৩ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team