জরুরী বার্তা | www.joruribarta.com
নাজমুস সাকিব | ঢাকা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়ানো এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রায় ৫৬ হাজার ৭৫০ কোটি ৬৪ লাখ টাকার দুটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের আওতায় উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস, মাতৃ ও শিশুসেবাসহ বিভিন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে গ্রাম পর্যায়ে ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব এবং ১ হাজার ৬৩১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পুনর্নির্মাণ বা সংস্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, সরকারের লক্ষ্য উপজেলা পর্যায়েই সাধারণ ও মাঝারি জটিলতার অধিকাংশ রোগের চিকিৎসা নিশ্চিত করা, যাতে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোর ওপর চাপ কমে।
তবে প্রকল্প দুটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। পরিকল্পনা কমিশন নির্মাণ ব্যয়, জনবল ও বাস্তবায়ন পরিকল্পনা আরও পর্যালোচনার সুপারিশ করেছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team