নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। ফলে ওই ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের অন্তত ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে।
রোববার (২ নভেম্বর) সকালে সেতু দুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।
কাঠের সেতুগুলো হচ্ছে, উপজেলার চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামের কাঠের সেতু ও আলামিন গ্রামের কাঠের সেতু সংস্কার। প্রতিটি সেতু গড় দৈর্ঘ্য ৬০-৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। নতুন সেতু দিয়ে অনায়াসে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা মালামাল বা যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। সেতু তৈরিতে ইট-সিমেন্টর তৈরী রডের পিলার এবং কাঠের ফালি বা মোটা তক্তা ব্যবহার করা হয়েছে।
চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে চানন্দী খালের উপর ব্রিজের অভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন মৌলভী গ্রামের স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময়ে ব্রিজের দাবিতে একাধিক জনপ্রতিনিধির কাছে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে স্থানীয় লোকজন বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে জানান। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে একটি গ্রামে একটি
নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। ফলে ওই ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের অন্তত ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে।
রোববার (২ নভেম্বর) সকালে সেতু দুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।
কাঠের সেতুগুলো হচ্ছে, উপজেলার চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামের কাঠের সেতু ও আলামিন গ্রামের কাঠের সেতু সংস্কার। প্রতিটি সেতু গড় দৈর্ঘ্য ৬০-৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। নতুন সেতু দিয়ে অনায়াসে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা মালামাল বা যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। সেতু তৈরিতে ইট-সিমেন্টর তৈরী রডের পিলার এবং কাঠের ফালি বা মোটা তক্তা ব্যবহার করা হয়েছে।
চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে চানন্দী খালের উপর ব্রিজের অভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন মৌলভী গ্রামের স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময়ে ব্রিজের দাবিতে একাধিক জনপ্রতিনিধির কাছে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে স্থানীয় লোকজন বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে জানান। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে একটি গ্রামে একটি কাঠের সেতু নির্মাণ এবং আরেকটি গ্রামে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি কাঠের সেতু সংস্কার করে দিয়েছেন। আর এর মধ্য দিয়েই নিরসন হলো প্রায় ৬ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ।
চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, আওয়ামী লীগ আমলে উপজেলার মৌলভী গ্রাম ও আলআমিন গ্রাম অনেক অবহেলিত ছিল। মৌলভী গ্রামের এই পথ দিয়ে বাঁশের সাঁকো হয়ে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অনেক কষ্ট করে যাতায়াত করতেন। খালের উপর কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় দুভোগের অন্ত ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে এলাকায় এসেছিলেন বিএনপি নেতা তানভীর। তখন তিনি এ দুর্ভোগের কথা জানতে পারেন। পরে তিনি দ্রুত কাঠের সেতু নির্মাণ করে দেন। এতে এলাকাবাসীর জন্য অনেক উপকার হয়েছে। ব্রিজটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, স্থানীয় লোকজন তাদের দুরবস্থার কথা জানান। তাদের কথা শুনে কাঠের সেতু নির্মাণ ওসংস্কারের কাজ করি। ফলে মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। বিষয়টি আগে জানলে সেতুটি আগেই করে দিতাম। সেতুটি করে দিতে পেরে আমি নিজেও খুশি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।
টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --
নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ
চট্টগ্রামে শুল্ক বহর এলাকায় নির্মিত হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ
ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি শুরু, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ---
নোয়াখালীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন, ডোবায় মিলল মরদেহ
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা
ভারতে পালানোর সময় ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা বেনাপোলে আটক
নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি
নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে অর্ধ লাশ
জাতীয় /
চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ; প্রাণে বাঁচল ২৮৭ যাত্রী
জাতীয় /
নোয়াখালীতে যৌথ অভিযানে মাদক সহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
জাতীয় /
সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ০৫ জন গ্রেফতার এবং বিভিন্ন আলামত উদ্ধার
জাতীয় /
ডাল মিলকে ২ লাখ টাকা জড়িমানা
জাতীয় /
নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
জাতীয় /
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার