নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে চৌমুহনী পৌরসভার পাশে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী সারেং বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২)। তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. গোফরানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
ওসি জানান, নিহত কাদের জিলানীর বিরুদ্ধে মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে থানায় চ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে চৌমুহনী পৌরসভার পাশে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী সারেং বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২)। তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো. গোফরানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
ওসি জানান, নিহত কাদের জিলানীর বিরুদ্ধে মারামারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে থানায় চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পারিবারিক সম্পর্কও ছিলো দূরত্বপূর্ণ—তার বাবা মারা গেছেন, মা নানার বাড়িতে থাকেন। সাত মাস আগে বিয়ে করলেও স্ত্রী ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, এরপর থেকেই তিনি বাইরে বাইরে থাকতেন।
তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ সন্ত্রাসীরা বা নিজ গ্রুপের কেউ পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করেছে।
ওসি লিটন দেওয়ান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালীতে কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১
নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু
নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
বেনাপোলে দম্পতির মরদেহ উদ্ধার, ৩ দিনেও এর রহস্য উদঘাটন হয়নি---
নোয়াখালীতে বালু মজুত করায়, ২ লাখ টাকা জরিমানা
জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
বাকলিয়ায় যুবদল-ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত, আহত ৮
সিএমপি'র বাকলিয়া থানার পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ০১টি মোটরসাইকেল সহ ০১ জন আসামী গ্রেফতার
ট্রাফিক শৃঙ্খলা ফিরেছে কর্ণফুলী শাহ আমানত সড়কে নতুন ব্রিজ এলাকায়
চট্টগ্রামের ভূজপুরে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
জাতীয় /
বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১---
জাতীয় /
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয় /
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
জাতীয় /
নোয়াখালীতে পুরনো কবরের ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব
জাতীয় /
বেনাপোল বন্দরে হাঁটুপানিতে পণ্য খালাস, ব্যাহত পরিবহন কার্যক্রম ---
জাতীয় /
লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোলে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ---