নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী চাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন করেন।
ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা এতে সহযোগিতা করলেও পরে খালি জায়গাগুলো বেদখল হতে থাকে।
তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বালি ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী চাউনি নির্
নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী চাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন করেন।
ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা এতে সহযোগিতা করলেও পরে খালি জায়গাগুলো বেদখল হতে থাকে।
তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বালি ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী চাউনি নির্মাণ করছে। এতে সচিবসহ পৌরসভার একটি অসাধু চক্র নতুন করে জায়গা দখলের পাঁয়তারা করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন দখলদারিত্ব বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, "ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয়। সোনাপুর জিরো পয়েন্টে খালপাড়ে জনস্বার্থে যাত্রী চাউনি নির্মাণ করছে পৌরসভা।"
বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত
আর, এম, পিতে দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং
বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীরদের ফের কলমবিরতি ---
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন
নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী চট্টগ্রামে আটক
ঝিকরগাছায় এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
জাতীয় /
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
জাতীয় /
বেনাপোল বন্দরে আটকা গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক
জাতীয় /
নোয়াখালীতে স্বাস্থ্যখাত যেন ঠিকাদার জাহের সরকারের দূর্নীতির স্বর্গরাজ্য
জাতীয় /
৩ ঘন্টা টানা বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে
জাতীয় /
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনে ৬ ঘন্টা কলম বিরতি, আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ ---
জাতীয় /
বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীরদের ফের কলমবিরতি ---