জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারীতে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭১ জন, লালবাগে ৫৮ জন, উত্তরায় ৫১ জন, মতিঝিলে ৩৯ জন, রমনায় ২৯ জন এবং গুলশানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ ও বিশেষ ইউনিটের অভিযানে আরও ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা বড়ি ও আড়াই গ্রাম হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির অর্থ বলে সন্দেহ করা ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team