জরুরী বার্তা | www.joruribarta.com
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৮ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
দীর্ঘ দিন ধরে এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থ বার জয়ী হন। পরে নূতন এবং কাজল— দু’জনেই পাঁচ বার করে এই পুরস্কার জিতে ইতিহাসে জায়গা করে নেন। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের রয়েছে চারটি করে জয়, আর বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমির ঝুলিতে রয়েছে তিনটি করে সেরা অভিনেত্রীর ট্রফি।এই রেকর্ড করে তিনি ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী— কাজল এবং নূতনকে।
এছাড়া, জিগরা’র জন্য পাওয়া এই পুরস্কার আলিয়াকে এনে দিয়েছে টানা তৃতীয় জয়। এর আগে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজ়ি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। আলিয়া সেরা অভিনেত্রীর পুরষ্কার পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এক মিশ্র প্রতিক্রিয়া। জয় উদ্যাপনের পাশাপাশি চলছে তীব্র সমালোচনা।
কেউ লিখেছেন, ‘ছবিটা তেমন ভালো ছিল না, ভাবলাম এ বার হয়তো নতুন কেউ জিতবে। কিন্তু না, আবারও আলিয়া!’ আর একজন কটাক্ষ করে বলেন, ‘সেরা অভিনেত্রী বিভাগটাই তুলে দিয়ে আলিয়াকে স্থায়ী বিজয়ী ঘোষণা করুক।’
একজন ভক্ত তুলনা করে বলেন, ‘আমার বাবা-মা নূতন, শ্রীদেবীর কথা বলতেন। কোনও টিভি শো-তে যদি নারী চরিত্র ভালো অভিনয় করে তাকে শ্রীদেবী বা মাধুরী বলা হয়। আলিয়ার নাম কেউ বলবে না।’
বাসন বালা পরিচালিত ‘জিগরা’ ছবিতে আলিয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। ৮০ কোটি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি। সমালোচকদের রিভিউ ছিল ইতিবাচক কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় এই ছবিটি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team