জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
এমন অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়ানো এই বিতর্কের বিরুদ্ধে মুখ খুললেন ইমান নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্ট করে অভিনেত্রী স্পষ্ট জানালেন, ইন্টারনেটে যা রটেছে, তা একেবারেই বিভ্রান্তিকর। আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। সেই ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ইমান আরও লেখেন, ‘প্রথমেই বলতে চাই, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রইল। আর এবার বলতে চাই। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানারকম ভুল খবর ছড়ানো হয়েছে। এর বিরোধিতা করছি।’
অভিনেত্রী লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতকন্যা। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি বলতে পারি। লস অ্য়াঞ্জেলেসে জন্ম আমার। তবে আমার পরিবারের ভারতেই থাকতেন। সুতরাং যেটা রটেছে, তা একেবারেই বিভ্রান্তিকর।’
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team