চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আল মুসাইদাহ ফাউন্ডেশন উপহার হিসেবে একটি উন্নতমানের দামী ওয়াশিং মেশিন প্রদান করেছে। রাস্তায় ফুটপাতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা হাজারো ছিন্নমূল ও অসহায় মানুষকে নিয়ে কাজ করছে এ কেন্দ্রটি। হাসপাতালের আশপাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বহু মানুষ যেখানে চিকিৎসার সুযোগ পান না, সেখানে এই কেন্দ্রে তাদের যত্নসহকারে লালন-পালন ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
গত রোববার (১৭ আগস্ট) হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজেদিয়ার শহিদুল্লাহ পাড়ায় ওমর ফারুক বিল্ডিংয়ে অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আল মুসাইদাহ ফাউন্ডেশন উপহার হিসেবে একটি উন্নতমানের দামী ওয়াশিং মেশিন প্রদান করেছে। রাস্তায় ফুটপাতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা হাজারো ছিন্নমূল ও অসহায় মানুষকে নিয়ে কাজ করছে এ কেন্দ্রটি। হাসপাতালের আশপাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বহু মানুষ যেখানে চিকিৎসার সুযোগ পান না, সেখানে এই কেন্দ্রে তাদের যত্নসহকারে লালন-পালন ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
গত রোববার (১৭ আগস্ট) হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজেদিয়ার শহিদুল্লাহ পাড়ায় ওমর ফারুক বিল্ডিংয়ে অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে ওয়াশিং মেশিনটি হস্তান্তর করা হয়। এ সময় আল মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন, “হয়তো কারো কাছে এটা শুধু একটি মেশিন, কিন্তু ভাবুন তো—এই মেশিনেই ধোয়া হবে সেই কাপড়গুলো, যেগুলো প্রস্রাব-পায়খানায় ভিজে থাকে। না ধুলে যেগুলোর দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর হয়। মানবতা মানেই ভাগাভাগি, মানবতা মানেই পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শওকত হোসেন, আল মুসাইদাহ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব রতন সেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সদস্য ইউছুফ, মোহাম্মদ ওমর ফারুকসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু
নোয়াখালীতে জেনারেল হাসপাতালে ৭ দালালকে গ্রেফতার করেছে র্যাব-১১
বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উপহার
চতুর্থ ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন
রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ২ জন
নোয়াখালীতে ভুল ইনজেকশনে প্রবাসী যুবকের মৃত্যু হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ
স্বাস্থ্য ও চিকিৎসা /