চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫২) নামে এক পিডিপি কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বালুর টাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ফটিকছড়ির পশ্চিম ভূজপুরের মাওলানা জালাল আহমদ বাড়ির মৃত মনির আহমদের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি শেষে মোটরসাইকেলযোগে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় ফেরার পথে চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫২) নামে এক পিডিপি কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বালুর টাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ফটিকছড়ির পশ্চিম ভূজপুরের মাওলানা জালাল আহমদ বাড়ির মৃত মনির আহমদের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরি শেষে মোটরসাইকেলযোগে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় ফেরার পথে চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পেছন থেকে দ্রুতগতির একটি বাস সিরাজুল ইসলামের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মোহাম্মদ সিরাজুল ইসলাম পূর্বে হাটহাজারী বিদ্যুৎ অফিসে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বর্তমানে তিনি শিকলবাহা ৫০ মেগাওয়াট পিকিং প্লান্টে মাস্টার রুলে কর্মরত ছিলেন।
এদিকে, তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে