হাজারো আশেকানে রাসূল ﷺ এর ঢল, আধ্যাত্মিক পরিবেশে আদায় হলো আখেরি জুমা চট্টগ্রামের ষোল শহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জুলুস মাঠ শুক্রবার এক অপার আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে। সকাল থেকেই হাজার হাজার আশেকানে রাসূল ﷺ মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ (মা.জি.আ)-এর বাংলাদেশ সফরের আখেরি জুমার নামাজ আদায় করতে আশেকাদের ঢল নামায় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
দুপুরে জুমার আজান হওয়ার আগেই জামেয়ার মাঠের প্রতিটি প্রান্ত ভরে যায় মুসল্লিদের ভিড়ে। ভক্ত-আশেকানদের মুখে ছিলো নবীপ্রেমের আলো এবং হুজুর কিবলার প্রতি অপরিসীম ভক্তি। এক অপার আবেগ ও শ্রদ্ধার আবহে যখন নামাজ শুরু হয়, তখন সমবেত মুসল্লিদের চোখেমুখে ফুটে ওঠে ভক্তি ও ভালোবাসার দীপ্তি।
হুজুর কিবলার ইমামতিতে আদায় করা এই জুমার নামাজ হয়ে ওঠে আধ্যাত্মিক এক স্মরণীয় মুহূর্ত। নামাজ শেষে তিনি দীর্ঘ
হাজারো আশেকানে রাসূল ﷺ এর ঢল, আধ্যাত্মিক পরিবেশে আদায় হলো আখেরি জুমা চট্টগ্রামের ষোল শহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জুলুস মাঠ শুক্রবার এক অপার আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে। সকাল থেকেই হাজার হাজার আশেকানে রাসূল ﷺ মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ (মা.জি.আ)-এর বাংলাদেশ সফরের আখেরি জুমার নামাজ আদায় করতে আশেকাদের ঢল নামায় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
দুপুরে জুমার আজান হওয়ার আগেই জামেয়ার মাঠের প্রতিটি প্রান্ত ভরে যায় মুসল্লিদের ভিড়ে। ভক্ত-আশেকানদের মুখে ছিলো নবীপ্রেমের আলো এবং হুজুর কিবলার প্রতি অপরিসীম ভক্তি। এক অপার আবেগ ও শ্রদ্ধার আবহে যখন নামাজ শুরু হয়, তখন সমবেত মুসল্লিদের চোখেমুখে ফুটে ওঠে ভক্তি ও ভালোবাসার দীপ্তি।
হুজুর কিবলার ইমামতিতে আদায় করা এই জুমার নামাজ হয়ে ওঠে আধ্যাত্মিক এক স্মরণীয় মুহূর্ত। নামাজ শেষে তিনি দীর্ঘ মোনাজাত করেন। এ সময় তিনি দেশ, জাতি, উম্মতে মুহাম্মদী ﷺ এর শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, ভক্ত-মুরিদানদের কল্যাণ ও আশেকানে রাসূল ﷺ-দের জন্য দোয়া প্রার্থনা করেন।
মহানবী করিম ﷺ এর পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে—
"সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম (আঃ) সৃষ্টি হয়েছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে।" (মুসলিম শরীফ)
এই হাদিসের আলোকে জুমার দিনের তাৎপর্য এবং হুজুর কিবলার উপস্থিতি মাঠে সমবেত মুসল্লিদের হৃদয়ে এনে দেয় এক অনন্য প্রশান্তি। হাজারো আশেকানে রাসূল ﷺ-দের মিলনমেলা আজকের এই জুমাকে ইতিহাসের পাতায় স্থান করে দিলো।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, হুজুর কিবলার দোয়ায় তারা নিজেদের জীবনের নেকী ও বরকত লাভের আশা করছেন। একইসাথে বাংলাদেশসহ বিশ্ব উম্মাহর জন্য তাঁর দোয়া মুসলিম সমাজকে নতুন শক্তি ও অনুপ্রেরণা জোগাবে বলে তাদের বিশ্বাস।
📍 স্থান: ষোল শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জুলুস মাঠ।
ঐক্যবদ্ধ সুন্নি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ: সুফিবাদ ও ইসলামের পুনর্জাগরণ নিয়ে আলোচনা
কাঞ্চননগরে শহীদ মাহিনের পরিবারের পাশে শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী
পবিত্র রবিউল আউয়ালের আগমন উপলক্ষে পশ্চিম বাকলিয়ায় বর্ণাঢ্য র্যালি
সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের নতুন কমিটি গঠিত
পবিত্র রবিউল আউয়ালের আগমন উপলক্ষে পূর্ব বাকলিয়ায় বিশাল স্বাগত র্যালি
📢 চট্টগ্রামে আল আসরার ক্যাডেট মাদ্রাসায় ভর্তি শুরু
রাসুলুল্লাহ (সা.) নূরের তৈরি: কুরআন ও হাদিসের আলোকে আলোচনা
শুভ জন্মাষ্টমী" উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি'তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
আসসালামুআলাইকুম। সুপ্রিয় ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী , আপনাদের বহুল প্রত্যাশিত ঈ'দে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ইসলামি নাশিদগুলো অনলাইন জগতে স্থান করে নিতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ্।
পবিত্র জুমার খুতবা : পূর্ব বাকলিয়া হাজী চাঁদ গাজী জামে মসজিদে মুফতি তারেক আবেদিন কাদেরীর আলোচনা
ধর্ম /
ঐক্যবদ্ধ সুন্নি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ: সুফিবাদ ও ইসলামের পুনর্জাগরণ নিয়ে আলোচনা
ধর্ম /
কাঞ্চননগরে শহীদ মাহিনের পরিবারের পাশে শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী
ধর্ম /
শুভ জন্মাষ্টমী" উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি'তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ধর্ম /
বৈপরীত্য মোকাবেলা করে খাদেমুল ইসলাম মাদরাসা সহীহ দ্বীনের আলো ছড়াচ্ছে কাঞ্চননগরের দুর্গম এলাকায়