কিশোরী সামিয়া ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। ছবি : এনটিভিঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের মানবিকতায় নতুন জীবন ফিরে পেয়েছে কিশোরী সামিয়া (১২)। হৃৎপিণ্ডের ছিদ্র নিয়ে পৃথিবীতে এসেছিল মেয়েটি। বয়সের সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডের ভাল্বগুলোর কার্যকারিতা কমে আসছিল, বিপন্ন হয়ে উঠছিল তার জীবন। তার চিকিৎসার সার্বিক ব্যয় বহন করে পাশে দাঁড়ান পুলিশের এসপি মো. আনিসুজ্জামান।
ফুসফুসের রক্তনালী সরু হওয়া এবং ফুসফুসের রক্ত সঞ্চালন কমে যাওয়ায় শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তীব্র চাপ, মাথা ঘোরা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের কারণে প্রায়শই অজ্ঞান হয়ে যেত কিশোরী সামিয়া। তাকে নিয়ে চিন্তিত থাকতো পরিবার। সামিয়ার বাবা শামীম হোসেন একজন পোশাক শ্রমিক এবং মা রীমা আক্তার গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে সামিয়া দ্বিতীয়।
‘অভাবে চিকিৎসা বন্ধ শিশু সামিয়ার’-গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং তার স্ত্রী রিফাত জাহানের। তারা সামিয়ার চিকিৎসায় এগিয়ে আসেন।
ঢাকা জেলার (উত্তর) ট্র্যাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. গোলাম সরোয়ারের মাধ্যমে সামিয়া
কিশোরী সামিয়া ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। ছবি : এনটিভি
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের মানবিকতায় নতুন জীবন ফিরে পেয়েছে কিশোরী সামিয়া (১২)। হৃৎপিণ্ডের ছিদ্র নিয়ে পৃথিবীতে এসেছিল মেয়েটি। বয়সের সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডের ভাল্বগুলোর কার্যকারিতা কমে আসছিল, বিপন্ন হয়ে উঠছিল তার জীবন। তার চিকিৎসার সার্বিক ব্যয় বহন করে পাশে দাঁড়ান পুলিশের এসপি মো. আনিসুজ্জামান।
ফুসফুসের রক্তনালী সরু হওয়া এবং ফুসফুসের রক্ত সঞ্চালন কমে যাওয়ায় শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তীব্র চাপ, মাথা ঘোরা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের কারণে প্রায়শই অজ্ঞান হয়ে যেত কিশোরী সামিয়া। তাকে নিয়ে চিন্তিত থাকতো পরিবার। সামিয়ার বাবা শামীম হোসেন একজন পোশাক শ্রমিক এবং মা রীমা আক্তার গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে সামিয়া দ্বিতীয়।
‘অভাবে চিকিৎসা বন্ধ শিশু সামিয়ার’-গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং তার স্ত্রী রিফাত জাহানের। তারা সামিয়ার চিকিৎসায় এগিয়ে আসেন।
ঢাকা জেলার (উত্তর) ট্র্যাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. গোলাম সরোয়ারের মাধ্যমে সামিয়াকে গত ২৩ জুন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নেওয়া হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার পর ৮ জুলাই তার ওপেন হার্ট সার্জারি হয়। অধ্যাপক ডা. মো. শরিফুজ্জামানের নেতৃত্বে মেডিকেল টিম দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রোপচার করে। পুরো পরিবারে মুখেই তখন হাসি ফোটে।
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বাড়ি ফেরার পথে শামীম হোসেন বলেন, নীরবে থেকেই চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন পুলিশ সুপার আনিসুজ্জামান দম্পতি। চোখের সামনে যেখানে আমরা মেয়ের মৃত্যুর প্রহর গুনছিলাম, সেখানে আজ তাকে সুস্থ করে বাড়ি ফিরে যাচ্ছি—এটা যে আমাদের কাছে কতটা বিস্ময়ের তা ভাষায় প্রকাশ করতে পারব না।
কিশোরী সামিয়া বলে, আমিতো মরেই যেতাম। আল্লাহ তায়ালা তাকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচাতে। আমরা তার জন্য দোয়া করি।
সামিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বে থাকা ট্র্যাফিক ইন্সপেক্টর (টি আই) মো. গোলাম সরোয়ার বলেন, তিনি (এসপি মো. আনিসুজ্জামান) আড়ালে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করেন। তাঁর এই মানবিক গুণাবলীর জন্য ফোর্সের সদস্যরা তাঁকে শ্রদ্ধা করে। তিনি মেয়েটির লেখাপড়ার দায়িত্বভার বহন করবে বলে মত প্রকাশ করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্য
নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানা
নোয়াখালী বেগমগঞ্জ বালিকা মাদ্রাসায় শিক্ষার্থী দেখিয়ে টাকা আত্মসাৎ মুরগি ও গরুর খামারে চলছে ক্লাস
দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু
টানা তিন দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে হাঁটুপানি, পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম ব্যাহত
মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু
জীবন যাপন /
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের মানবিকতায় নতুন জীবন ফিরে পেয়েছে কিশোরী সামিয়া
জীবন যাপন /
রাজশাহীতে ছিনতাইকারী আটক।
জীবন যাপন /
নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু
জীবন যাপন /
দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু
জীবন যাপন /
নোয়াখালীতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
জীবন যাপন /
নোয়াখালী বেগমগঞ্জ বালিকা মাদ্রাসায় শিক্ষার্থী দেখিয়ে টাকা আত্মসাৎ মুরগি ও গরুর খামারে চলছে ক্লাস