পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেয়ায় এক ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, “এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সভ্যতা, মানবাধিকার ও নৈতিকতার জন্য ভয়াবহ হুমকি। আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তারা আরও বলেন, “রাজনৈতিক দুর্বৃত্তায়ন আজ দেশের নিরাপত্তা ও শান্তি বিনষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির নেতৃত্বকে স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, আজ মরহুম জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি আর খুনোখুনির রাজনীতির দিন শেষ। দেশপ
পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেয়ায় এক ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, “এমন নির্মম হত্যাকাণ্ড দেশের সভ্যতা, মানবাধিকার ও নৈতিকতার জন্য ভয়াবহ হুমকি। আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তারা আরও বলেন, “রাজনৈতিক দুর্বৃত্তায়ন আজ দেশের নিরাপত্তা ও শান্তি বিনষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির নেতৃত্বকে স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, আজ মরহুম জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি আর খুনোখুনির রাজনীতির দিন শেষ। দেশপ্রেমিক ছাত্র-জনতা অতীতেও রাজপথে রক্ত দিয়েছে, আবারও প্রয়োজনে রাজপথে নামবে।”
বিবৃতিতে বিএনপিকে অবিলম্বে দলীয় অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে চাঁদাবাজি-খুনোখুনির রাজনীতি পরিহারের আহ্বান জানানো হয়। একইসঙ্গে বিদ্যমান অন্তর্বর্তী সরকারকে পুলিশ বাহিনীতে মৌলিক সংস্কার, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী দোসরদের অপসারণ এবং নতুন নিয়োগের দাবি জানানো হয়।
নেতৃদ্বয় বলেন, “আমরা আগেও বলেছি, সরকার ও প্রশাসন ব্যর্থ হলে দেশপ্রেমিক ছাত্র-জনতাই এগিয়ে আসবে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। জুলাই বিপ্লব এই দেশের গণআকাঙ্ক্ষার প্রতীক। নতুন প্রজন্ম ও আলেম সমাজ সেই বিপ্লবের কারিগর। তাদের কণ্ঠ রোধের চেষ্টা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”
পরিশেষে, বিবৃতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয় এবং মানবিক, সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার দাবিও তোলা হয়।
রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি
রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা: পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শারমিন মুরশিদ — হেফাজতে ইসলাম
শার্শায় ১০ স্বর্ণের বার জব্দ, পাচারকারী আটক
রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোয়াখালীতে ২০ বছরের আভিজাত্য রক্ষায় বেপরোয়া ‘ফেরাউন বাহিনী’, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে প্রশ্ন
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
নোয়াখালী সোনাইমুড়ী পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ১৮ (আঠারো) জন সন্ত্রাসী গ্রেফতার এবং দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার
নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
আইন-আদালত /
নোয়াখালী সোনাইমুড়ী পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
আইন-আদালত /
শার্শায় ১০ স্বর্ণের বার জব্দ, পাচারকারী আটক
আইন-আদালত /
রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা: পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শারমিন মুরশিদ — হেফাজতে ইসলাম
আইন-আদালত /
নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
আইন-আদালত /
ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
আইন-আদালত /
রাঙ্গুনিয়া মডেল থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার