জরুরী বার্তা | www.joruribarta.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘২০২৬ সালে বাংলাদেশ সিরিজে নতুন টেস্ট ভেন্যু উন্মোচন করা হবে। ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার ১২তম ক্রিকেট ভেন্যু হবে।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার প্রথম সিরিজে উত্তরাঞ্চলীয় শহর একটি টেস্ট আয়োজন করবে। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো ব্রিসবেনে কোন টেস্ট হবে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে টেস্ট হবে।’
২০২৬ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত দুই টেস্ট সিরিজের ভেন্যু এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।
২০০৩ সালে প্রথম ও শেষবারের মত অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। ডারউইনে প্রথম টেস্ট ইনিংস ও ১৩২ রানে এবং কেয়ার্নসে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ।
২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠে টেস্ট সংখ্যা খুবই কম অস্ট্রেলিয়ার। অ্যাশেজের পরের সিরিজই বাংলাদেশের বিপক্ষে। গ্রীষ্মে চারটি টেস্ট আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঐ সিরিজের ভেন্যু যথাক্রমে- পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনি।-বাসস
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team