× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

কালকিনিতে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

আপডেট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

কালকিনিতে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডেস্ক নিউজ, দক্ষিণের খবর:

মাদারীপুর জেলার কালকিনিতে একটি বাসায় চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা ও চুরি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি জুয়েলারি দোকান থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে যেকোনো সময় কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় জান্নাতুল হুসনার স্বামীর তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। চোরেরা ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণালঙ্কার ও রুপার নুপুর নিয়ে যায়।

ঘটনার পর কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মো. সুজন সরদার (৩৪)-কে শনাক্ত করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্স থেকে জুয়েলারি দোকানের মালিক এনামুল হক (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরাসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এ ঘটনায় কালকিনি থানায় এফআইআর নং-২৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬, জিআর নং-১৫৪ এবং দণ্ডবিধির ৪৫৪/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ!!

মন্তব্য করুন

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

সব খবর

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team