× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

পোল আছে, সংযোগ নেই: চার বছর ধরে মোমবাতির আলোয় উম্মে হানির পড়াশোনা

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম

আপডেট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ এএম

পোল আছে, সংযোগ নেই: চার বছর ধরে মোমবাতির আলোয় উম্মে হানির পড়াশোনা
উম্মে হানি সরকারি বারহামগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যেও মোমবাতি কিংবা মোবাইলের আলো জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে তাকে

দক্ষিণের খবর ডেস্ক:

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের চরশেখপুর গ্রামের হাবিবুর রহমানের পরিবার চার বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বাড়ির পাশে বিদ্যুতের (খুটি)পোল থাকলেও প্রতিবেশীর বাধার কারণে সংযোগ নিতে পারছেন না বলে অভিযোগ পরিবারের।

এই পরিবারের সন্তান উম্মে হানি সরকারি বারহামগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যেও মোমবাতি কিংবা মোবাইলের আলো জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে তাকে। ফলে তার পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উম্মে হানির বাবা হাবিবুর রহমান ও মা সেলিনা বেগম। তার বড় বোন হাজেরা আক্তার। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। উম্মে হানির মা একটি মাদ্রাসায় রান্নাবান্নার কাজ করে সংসার চালান। আর উম্মে হানি কলেজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন।

পরিবারের অভিযোগ, তাদের বাড়ির পাশে বিদ্যুতের পোল রয়েছে এবং আশপাশের বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকলেও তারা দীর্ঘদিন ধরে সংযোগ থেকে বঞ্চিত। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিবেশী বাবুল বেপারী বিদ্যুৎ সংযোগে বাধা দিচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় লোকজনের কথাও তিনি মানছেন না বলে পরিবারের দাবি।

সরকারি বারহামগঞ্জ কলেজের প্রভাষক আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎ ছাড়া একটি পরিবার এভাবে থাকতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যেও উম্মে হানি বিদ্যুৎবিহীন অবস্থায় পড়াশোনা করছে। একজন শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারটিকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন।

উম্মে হানি বলেন, বিদ্যুৎ না থাকায় রাতে মোমবাতি ও মোবাইলের আলো দিয়ে পড়াশোনা করতে হয়। প্রচণ্ড গরমে পড়াশোনা করা খুব কষ্টকর। আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তাই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট শিবচর কার্যালয়ের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এরকম যদি হয় যে পরিবারটি বিদ্যুৎ ছাড়া বসবাস করছে, তাহলে আমরা বিদ্যুতের ব্যবস্থা করব।

পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সরেজমিনে তদন্তের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে। একই সঙ্গে স্থানীয়দেরও আশা, একজন শিক্ষার্থীর পড়াশোনা ও একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে দ্রুত এ সমস্যার সমাধান হবে।

মন্তব্য করুন

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

সব খবর

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team