আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আমিনুল ইসলাম শাহিন এবং এডভোকেট রবিউল ইসলাম পলাশ।
প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও ক্রীড়াবান্ধব কর্মকাণ্ড স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার দিকেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় চট্টগ্রামসহ বিভাগীয় বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে টুর্নামেন্ট আয়োজন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করেন।