"মসজিদ আল্লাহর ঘর; যে ব্যক্তি দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন" — এ মহত্ উদ্দেশ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো মুসলিমপুর এলাকায় এক দৃষ্টিনন্দন জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই ২০২৫, শুক্রবার এ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের দাতা সংস্থার সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমদ হাসান আল গাল্লাফ হাফিযাহুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান সাহেব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসাইন, জনাব জুনাইদ সিকদার হিরু, মাওলানা নিজাম উদ্দিন, জনাব মোহাম্মদ জোনাইদ, মাওলানা রায়হান, মাওলানা কামাল, মুহাম্মদ ওসমানসহ বিভিন্ন ওলামায়ে কেরাম ও সামাজিক নেতৃত্ববৃন্দ।
স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আধ্যাত্মিক ও হৃদয়গ্রাহী। উদ্বোধনী আয়োজনে দেশি-বিদেশি দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা এবং মসজিদটিকে কেন্দ্র করে ইসলামী শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।