হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় হাটহাজারী উপজেলার হোটেল আল আকসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুন নবী চৌধুরী (নুরু)র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লবের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ হাটহাজারীর উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শেখ আহম্মদ, মোহাম্মদ আবদুল মাবুদ তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দীন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসেম, মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক চৌধুরী, কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ, মোহাম্মদ সাইদুর রহমান মমতাজ, মোহাম্মদ সেলিম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ কাউসার জাহেদ টিপু, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম সেলিম, সহ-সমাজসেবা সম্পাদক কাজী মোহাম্মদ ফোরকান, অধ্যাপক ওলী আহাদ চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম মেম্বার, মোহাম্মদ রাসেদ প্রমুখ।
সভায় হাটহাজারীর সার্বিক উন্নয়নে সংগঠনের সকল সদস্য একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।