সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার (১১ ও ১২ জুলাই) ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস হাউস খোলা
রয়েছে। তবে কাস্টমস হাউস খোলা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে ব্যবসায়ীদের উপ¯ি’তি অনেক কম
দেখা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বেনাপোল কাস্টমস হাউস শুক্র ও শনিবার সরকারি ছুটির
দিনেও খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল
ইসলাম।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস নীতি) মো. রইচ উদ্দীন
সাক্ষরিত পত্রে জানানো হয়েছে, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের
আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এ অব¯’ায় দেশের আমদানি-
রপ্তানি বাণিজ্য নিরব”িছন্ন রাখার উদ্দেশ্যে ১১ ও ১২ জুলাই সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি
সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, আজ শুক্র বন্দর খোলা রয়েছে। কেউ বন্দর থেকে
আমদানিকৃত মালামাল খালাস নিতে চাইলে খালাস দেওয়া হবে। আমদানিকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক
থেকে পণ্য আনলোডও করা হবে।
অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম জানান, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত
কয়েকদিন রাজস্ব আদায় ব্যাহত হয়েছে। এছাড়া আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা
বাধাগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস হাউস রাখার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।