যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮
এপ্রিল) দুপুরে উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামে ধানের গাদা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
মৃত- আমির হোসেন ওই গ্রামের স্কুল পাড়ার কোরবান আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান, দুপুরে কৃষক আমির হোসেন বাড়ির পাশে
ধানের গাদা দি”িছলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুর“ হয়। পরে বজ্রপাতে গুর“তর আহত হয়ে ঘটনা¯’লেই তার
মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া
বজ্রপাতের সময় সকলকে নিরাপদ ¯স্থানে থাকার পরামর্শ দেন তিনি।
প্রেরক: মহসিন আলী। বেনাপোল প্রতিনিধি।