নোয়াখালী জেলার স্বাস্থ খাতে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
উঠে এসেছে, যেখানে ঠিকাদার ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান (অন্তর) অভিযোগ করে বলেন সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে স্থানীয় প্রভাবশালী জাহের উদ্দিন সরকার ও তার পরিবারের সদস্যরা দুর্নীতির চক্র চালাচ্ছেন। অন্তর দাবি করেন, তার পাওনা টাকা না পেয়ে তাকে অপহরণের নাটক সাজিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এদিকে, দুদকের মামলায় প্রমাণিত হয়েছে যে, সাতক্ষীরা মেডিকেল কলেজের সফটওয়্যার সরবরাহের ভুয়া বিলের মাধ্যমে ৬ কোটি ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে, যেখানে সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠেছে। সচেতন মহল বলছে, এই দুর্নীতি দেশের স্বার্থে ক্ষতিকর, এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।