নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছাপাড়া এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজের শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়েছেন ভাতিজা আরিফুল ইসলাম (২৭)।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন আরিফুল ইসলামের সঙ্গে। আরিফুল একই এলাকার হারুনুর রশীদের ছেলে।
অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “এই অবৈধ সম্পর্কের বিষয়টি আমরা আগেও টের পেয়েছিলাম। একবার স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু সম্পর্ক চলতে থাকে। অবশেষে রবিবার ভোরে মেয়েসন্তানসহ পালিয়ে যায় তারা।”
জান্নাতুল মাওয়া এলির বাড়ি পাশ্ববর্তী কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকায়। তিনি মাহবুব আলমের কন্যা। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় চকরিয়ার প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক বন্ধনের ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রবাসী ভাইদের প্রতি সতর্কবার্তা
এলাকার সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রবাসীদের উচিত স্ত্রী-সন্তান ও পরিবার সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা। দীর্ঘ অনুপস্থিতিতে সম্পর্কের ফাঁটল যেন অঘটনের জন্ম না দেয়, সেদিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।