চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সন্তানের হাতে পিতা হত্যার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে দিঘিরপাড় এলাকার বি.এ সুলতান মাষ্টার বাড়ির সামনে একটি পুকুর থেকে মোহাম্মদ এনাম (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এনামের পিতা মৃত দেলোয়ার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং চোখেও ভালো দেখতে পেতেন না। প্রতিবেশীদের দাবি, পারিবারিকভাবে প্রায়ই তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পুকুরে একটি ব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুকুরপাড়ে নিহত এনামের লুঙ্গি ও জুতা পড়ে থাকতে দেখা যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে বড় ছেলে মোবারক হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো এলাকাবাসীকে গালাগাল করেন।
বিকেলবেলা পুকুরে ভাসমান অবস্থায় এনামের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে

বিকেলবেলা পুকুরে ভাসমান অবস্থায় এনামের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ জসিম বলেন, “পরিবারের সদস্যরা প্রায়ই এনাম চাচাকে মারধর করতেন। গতকাল রাতেও বড় ছেলে তাকে মারধর করে ঘরের বাইরে তালা লাগিয়ে রাখে।”
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, পরিবারের সদস্যদের নির্যাতনে এনামের মৃত্যু হয়েছে এবং পরে তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
ঘটনার পরপরই পুলিশ নিহতের বড় ছেলে মোবারক হোসেন, স্ত্রী পারভিন আক্তার, মেয়ে মুন্নি ও শ্যালক আবুল কালামকে থানায় নিয়ে গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মিদের ওপর হামলা, আহত-৫
আর, এম, পিতে দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং
নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত জামায়াত নেতা সাইয়েদ
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হাতিয়া ১২৫টি ঘর ও ফসলের
নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার — নাম পরিবর্তন করেও রক্ষা পেল না
নোয়াখালীতে ১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ
শুরু হলো ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট/২৫
নোয়াখালীতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম
সিএমপি'র বাকলিয়া থানার পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ০১টি মোটরসাইকেল সহ ০১ জন আসামী গ্রেফতার
জাতীয় /
বাকলিয়ায় যুবদল-ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত, আহত ৮
জাতীয় /
নোয়াখালীতে ১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ
জাতীয় /
নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি
জাতীয় /
ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় /
খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত
জাতীয় /
চট্টগ্রাম শহরে অল্প সময়ের বৃষ্টিতে তলিয়ে গেল একাধিক এলাকা; জনজীবনে স্থবিরতা