× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরে হামলার জেরে একের পর এক ফ্লাইট বাতিল ও স্থগিত হচ্ছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজার হাজার যাত্রী। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসী কর্মী ও তাঁদের পরিবার।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলা ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৩৯টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯২৭ জন যাত্রী।


বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ১৩৫টি ফ্লাইট ও ২০ হাজার ৬৭২ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল।


সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া, ইউএস-বাংলা ও রিয়াদ এয়ারের ফ্লাইটে। পাশাপাশি এমিরেটস কাতার এয়ারওয়েজ ও ইন্ডিগোর মতো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ফ্লাইটও বিঘ্নিত হয়েছে।


গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর থেকেই পরিস্থিতির অবনতি হতে থাকে। পরবর্তী সময়ে দাম্মাম বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে।


যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত করেছে।


তবে জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হঠাৎ ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী কর্মী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না। এতে চাকরি, ছুটির মেয়াদ ও ভিসার বৈধতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


একই সঙ্গে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রী এবং ওমরাহ পালন করতে যাওয়া মানুষও অনিশ্চয়তার মুখে পড়েছেন।


সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন

  • ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক

    ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক

  • এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নতুন চমক, শীর্ষ পদে হাসনাত-পাটওয়ারী, দায়িত্ব বদল সারজিস-আসিফের

    এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নতুন চমক, শীর্ষ পদে হাসনাত-পাটওয়ারী, দায়িত্ব বদল সারজিস-আসিফের

  • সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

    সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

  • পাহাড়ের নীরবতা ভাঙল গুলির শব্দে, সাজেকে আটকা পড়লেন ৩ হাজার পর্যটক

    পাহাড়ের নীরবতা ভাঙল গুলির শব্দে, সাজেকে আটকা পড়লেন ৩ হাজার পর্যটক

  • যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে নতুন আশার আলো, বাংলাদেশিদের জন্য কি খুলছে সুযোগ ?

    যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে নতুন আশার আলো, বাংলাদেশিদের জন্য কি খুলছে সুযোগ ?

  • সৌদির কারাগারে বন্দি হাজারো বাংলাদেশি, দুইজনের মৃত্যুদণ্ড ঘিরে নতুন প্রশ্ন

    সৌদির কারাগারে বন্দি হাজারো বাংলাদেশি, দুইজনের মৃত্যুদণ্ড ঘিরে নতুন প্রশ্ন

  • হিমছড়ি সৈকতে আনন্দভ্রমণ পরিণত হলো শোকে, ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

    হিমছড়ি সৈকতে আনন্দভ্রমণ পরিণত হলো শোকে, ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

  • শার্শায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক

    শার্শায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক

  • শার্শায় ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    শার্শায় ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৬ ,এসবির ভুয়া পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায়

    চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৬ ,এসবির ভুয়া পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায়

সব খবর

  • সৌদির কারাগারে বন্দি হাজারো বাংলাদেশি, দুইজনের মৃত্যুদণ্ড ঘিরে নতুন প্রশ্ন

    সৌদির কারাগারে বন্দি হাজারো বাংলাদেশি, দুইজনের মৃত্যুদণ্ড ঘিরে নতুন প্রশ্ন

  • পাহাড়ের নীরবতা ভাঙল গুলির শব্দে, সাজেকে আটকা পড়লেন ৩ হাজার পর্যটক

    পাহাড়ের নীরবতা ভাঙল গুলির শব্দে, সাজেকে আটকা পড়লেন ৩ হাজার পর্যটক

  • যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে নতুন আশার আলো, বাংলাদেশিদের জন্য কি খুলছে সুযোগ ?

    যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে নতুন আশার আলো, বাংলাদেশিদের জন্য কি খুলছে সুযোগ ?

  • সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

    সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

  • এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নতুন চমক, শীর্ষ পদে হাসনাত-পাটওয়ারী, দায়িত্ব বদল সারজিস-আসিফের

    এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নতুন চমক, শীর্ষ পদে হাসনাত-পাটওয়ারী, দায়িত্ব বদল সারজিস-আসিফের

  • ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক

    ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

সব খবর

আরও পড়ুন

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে নতুন আশার আলো, বাংলাদেশিদের জন্য কি খুলছে সুযোগ ?

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে নতুন আশার আলো, বাংলাদেশিদের জন্য কি খুলছে সুযোগ ?

সৌদির কারাগারে বন্দি হাজারো বাংলাদেশি, দুইজনের মৃত্যুদণ্ড ঘিরে নতুন প্রশ্ন

সৌদির কারাগারে বন্দি হাজারো বাংলাদেশি, দুইজনের মৃত্যুদণ্ড ঘিরে নতুন প্রশ্ন

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team