× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

সবার মন ভরে যায় সবুজে ঘেরা প্রকৃতির পরশে

Admin

প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০১:৪২ এএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

সবার মন ভরে যায় সবুজে ঘেরা প্রকৃতির পরশে
ইউনুছ আলী আলাল: অপূর্ব সৌন্দর্যে ভরা নৈসর্গিক দৃশ্য আমাদের হৃদয়কে করে তোলে বিমোহিত ও বিস্মিত। সবুজে ঘেরা পাহাড়, শান্ত নদীর ধারা, আকাশের নীল বিস্তার, রোদের মায়াবী আলো আর পাখির কূজনে মুখর প্রকৃতির প্রতিটি কোণে লুকিয়ে আছে আল্লাহর অসীম সৌন্দর্যের নিদর্শন।

আল্লাহ তায়ালা দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন, যেখানে প্রতিটি উপাদান নিখুঁত ভারসাম্যে পূর্ণ। সূর্য ওঠে ঠিক সময়ে, চাঁদ ও তারকারা রাতকে করে তোলে জ্যোতির্ময়, বৃষ্টি নামিয়ে আনে প্রশান্তি, আর গাছপালা ও প্রাণিকুল এক অপূর্ব সমন্বয়ে জীবনকে গঠন করে।

ঘুরে বেড়ানো মানে শুধু জায়গা বদল নয়, মনও বদলে যায়। নতুন জায়গা, নতুন মানুষ, আর প্রকৃতির নতুন রূপ আমাদের মনে এনে দেয় এক অনাবিল শান্তি। শহরের কোলাহল থেকে একটু দূরে গেলেই দেখা মেলে সবুজ মাঠ, নদী, পাহাড় কিংবা সমুদ্রের অপার সৌন্দর্য। কখনো গ্রামের মেঠোপথ ধরে হেঁটে যাওয়া, কখনো বন্ধুর সঙ্গে পাহাড়ে ওঠা—এসব মুহূর্ত জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকে। তাই সময় পেলেই ঘুরে বেড়ানো উচিত, কারণ এটি আমাদের মনকে প্রশান্তি দেয় এবং জীবনের একঘেয়েমি দূর করে।

এই সৃষ্টির প্রতিটি দিক আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টিকর্তা কত অসাধারণ ক্ষমতার অধিকারী। তার সৃষ্টি কেবল উপকারই নয়, বরং চরম সৌন্দর্যেও পূর্ণ। প্রকৃতির এমন প্রতিটি দৃশ্য যেন এক একটি আয়াত, যা আমাদের মনে করিয়ে দেয়, ‘আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ শিল্পী এবং জ্ঞান ও হিকমতের অধিকারী।’

যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার নিদর্শনকে চিনে নেওয়ার এক অনন্য সুযোগ পায়। নৈসর্গিক দৃশ্য দেখার প্রতিটি মুহূর্ত যেন এক ইবাদতের অনুভূতি এনে দেয়।

বাংলাদেশ এক অপার সৌন্দর্যের লীলাভূমি। সবুজে ঘেরা মাঠ, নদনদী, পাহাড়-টিলা, সাগর ও বনাঞ্চল—সব মিলিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনন্য ও হৃদয়স্পর্শী। প্রতিটি ঋতুর রূপ আলাদা, প্রতিটি অঞ্চলের সৌন্দর্য বিশেষভাবে বৈচিত্র্যময়।

বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নদীমাতৃক প্রকৃতি। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদী দেশটিকে করেছে উর্বর ও জীবন্ত। বর্ষাকালে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠে অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। শীতকালে নদীর তীরে জেগে ওঠে চর, যেখানে কুয়াশায় মোড়ানো সকালের সৌন্দর্য অপরূপ।

সিলেটের চা-বাগান ও সবুজ পাহাড়, সুন্দরবনের বাঘ ও গাছপালার রাজ্য, কক্সবাজারের বিশাল সমুদ্রসৈকত, রাঙামাটির লেক ও পার্বত্য অঞ্চল, কুয়াকাটার সূর্যোদয় ও সূর্যাস্ত—এ সবই বাংলাদেশের নৈসর্গিক ঐশ্বর্যের অংশ। গ্রামবাংলার ধানক্ষেত, কাকডাকা ভোর, বাঁশঝাড় আর পাখির কলতান এক হৃদয়ছোঁয়া পরিবেশ সৃষ্টি করে।

বাংলাদেশের প্রকৃতি শুধু দৃষ্টিনন্দন নয়, বরং আত্মাকে শীতল করে, হৃদয়ে প্রশান্তি আনে। প্রকৃতির এমন সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ তাআলা এ দেশকে কী অপূর্বভাবে সাজিয়ে তুলেছেন।

এই সৌন্দর্য সংরক্ষণ করা ও ভালোবাসা আমাদের দায়িত্ব। প্রকৃতির প্রতি যত্নশীল হয়ে আমরা এই নৈসর্গিক রত্নভাণ্ডারকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে রাখতে পারি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভবের এবং গর্ব করার বিষয়।

বাংলাদেশে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান আপনি পথে দেখতে পাবেন বান্দরবানে। যেমন—মেঘলা পর্যটন কেন্দ্র, পাহাড় ও লেকের অপূর্ব সমন্বয়। নীলাচল—মেঘের রাজ্য বলা চলে, এখান থেকে পুরো বান্দরবান শহর দেখা যায়। বুদ্ধ ধাতু জাদি— বান্দরবানের বিখ্যাত স্বর্ণমন্দির। বান্দরবান থেকে থানচি যাওয়ার পথ হলো পাহাড়ের আঁকাবাঁকা, রোমাঞ্চকর আর অদ্ভুত সুন্দর। একদিকে গভীর পাহাড়, অন্যদিকে খাদ। মাঝে মধ্যে দেখা যায় ঝরনা, আদিবাসী গ্রাম ও জুমচাষের দৃশ্য। বান্দরবানে রয়েছে বাংলাদেশে সবচেয়ে উঁচু বসতিপূর্ণ পাহাড় চিম্বুক পাহাড়। বান্দরবানে রয়েছে শৈলপ্রপাত, একটি সুন্দর পাহাড়ি ঝরনা, পর্যটকদের জন্য যা অত্যন্ত আকর্ষণীয়।

আমার দেখা সবচেয়ে সুন্দর নৌকায় ভ্রমণ হচ্ছে থানচি থেকে সাঙ্গু নদী ধরে রেমাক্রি পর্যন্ত, যা হচ্ছে এক সত্যিকারের স্বপ্নময় অভিজ্ঞতা। স্বচ্ছ জল, চারপাশে পাহাড়, বনের পাখির ডাক, সব মিলিয়ে মনে হবে আপনি যেন কোনো কল্পনার রাজ্যে পাড়ি দিচ্ছেন।

সবচেয়ে আকষর্ণীয় ও কঠোর পরিশ্রমী হচ্ছে রেমাক্রি থেকে হেঁটে যেতে হবে বা ট্রেকিং করে পৌঁছাতে হবে নাফাখুম। এই ট্রেকিং পথটি মুগ্ধকর ও অ্যাডভেঞ্চারে ভরা। পাথুরে পথ, ছোট ছোট ঝরনা, আদিবাসী গ্রাম এবং সাঙ্গু নদীর ধার ধরে হাঁটার অভিজ্ঞতা মনে রাখার মতো।

ভ্রমণপিপাসুদের সবচেয়ে বেশি দেখার ইচ্ছে থাকে বান্দরবানের নাফাখুম। এখানে যাওয়া খুবই কঠিন কাজ। অল্প বয়সি ছাড়া এখানে ট্রেকিং করে যাওয়া বেশ ঝুকিপূর্ণ। যখন সব বাধা পেরিয়ে আপনি পৌঁছে যাবেন নাফাখুমে। আপনার তখন চোখে পড়বে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর জলপ্রপাত। পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া জলরাশি আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি আপনাকে এক নিঃশব্দ বিস্ময়ে ভরিয়ে তুলবে। এ দৃশ্য আপনি কখনো ভুলবেন না।

সময় পেলে বেরিয়ে পড়ুন: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও বৈচিত্র্যময় সংস্কৃতি দেখতে।

পরামর্শ: শারীরিকভাবে প্রস্তুত থেকে এই যাত্রা করুন এবং প্রকৃতির প্রতি সম্মান রেখে প্রতিটি স্থান উপভোগ করুন।

লেখক: ভ্রমণপিপাষু, লেখক ও ব্যাংকার

মন্তব্য করুন

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

  • মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

    মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

  • জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

    জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

  • ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

    ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

  • সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

  • ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

    ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

  • জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

    জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

  • কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

    কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team