জরুরী বার্তা | www.joruribarta.com
নাজমুস সাকিব | ঢাকা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
শিক্ষাকে শুধু সনদ অর্জন বা চাকরির প্রস্তুতিতে আটকে না রেখে দক্ষতাভিত্তিক করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০-র বেশি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে দেশের শিক্ষাব্যবস্থার ক্ষতি করা হয়েছে। কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান একই হারে বেড়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
পাঠদানে শিক্ষককেন্দ্রিক পদ্ধতির বদলে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পদ্ধতি চালুর কথা বলেন সরকারপ্রধান। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তি চাকরির বাজার বদলে দিচ্ছে উল্লেখ করে তিনি পড়ালেখার জ্ঞানকে কর্মক্ষেত্রের দক্ষতায় রূপ দেওয়ার তাগিদ দেন।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কলেজগুলোর সংযোগ বাড়ানো, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণ এবং বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির পরামর্শও দেন তিনি। পাশাপাশি শিক্ষক সংকট দূর করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন।
প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের চর্চাকেও সমান গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি ও সংঘাতমুক্ত রাখার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team