জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পল্লবীতে মিরপুর লিংক, মহাখালীতে আলিফ পরিবহন, বাড্ডায় বৈশাখী পরিবহন এবং রামপুরায় রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
এদিকে মোহাম্মদপুর, আসাদগেট, যাত্রাবাড়ীসহ অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে পুলিশ।
এসব ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team