× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন
প্রান্তিক জনপদ ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

Admin

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম

শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী
বুধবার (১৯ আগস্ট) উপজেলার আল-বাইতুল মামুর ফাজিল মাদরাসার হলরুমে মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দক্ষিণের খবর প্রতিবেদক, শিবচরঃ

মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার আল-বাইতুল মামুর ফাজিল মাদরাসার হলরুমে মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুরাদ হোসেন বলেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সঙ্গে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করা সম্ভব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে আল-বাইতুল মামুর ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি কে. এম. মজিবুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি মো. আবুল কালাম মল্লিক এবং উপাধ্যক্ষ মো. আঃ রহমান।

সভায় সভাপতিত্ব করেন আল-বাইতুল মামুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আঃ মুক্তাদির। তিনি মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করা এবং সহশিক্ষা কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদরাসা প্রাঙ্গণের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আল-বাইতুল মামুর ফাজিল মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • বেনাপোলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন দাদার বিরুদ্ধে

    বেনাপোলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন দাদার বিরুদ্ধে

  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

  • চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান

    চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান

  • সাইবার হামলার আশঙ্কায় ব্যাংক ও ভূমিসেবাসহ বহু ওয়েবসাইট বন্ধ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    সাইবার হামলার আশঙ্কায় ব্যাংক ও ভূমিসেবাসহ বহু ওয়েবসাইট বন্ধ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • ডিসেম্বরকে ঘিরে রাজনীতিতে অস্বস্তি, আলোচনায় নেপথ্যের শক্তি

    ডিসেম্বরকে ঘিরে রাজনীতিতে অস্বস্তি, আলোচনায় নেপথ্যের শক্তি

  • বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় এক হাজার

    বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় এক হাজার

  • এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ২৯ অক্টোবর ফল প্রকাশ

    এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ২৯ অক্টোবর ফল প্রকাশ

  • ডেঙ্গুর ভয়াবহ থাবা: এক দিনেই ৭ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

    ডেঙ্গুর ভয়াবহ থাবা: এক দিনেই ৭ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

  • রাজধানীর ফ্লাইওভারে নতুন আতঙ্ক ‘সুতা-ডাকাতি’, ঝুঁকিতে মোটরসাইকেল আরোহীরা

    রাজধানীর ফ্লাইওভারে নতুন আতঙ্ক ‘সুতা-ডাকাতি’, ঝুঁকিতে মোটরসাইকেল আরোহীরা

  • ভোররাতে আসিফ আকবরের গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

    ভোররাতে আসিফ আকবরের গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী

সব খবর

  • চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান

    চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান

  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

  • বেনাপোলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন দাদার বিরুদ্ধে

    বেনাপোলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন দাদার বিরুদ্ধে

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ২৯ অক্টোবর ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ২৯ অক্টোবর ফল প্রকাশ

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

চার বছরেও জোটেনি বিদ্যুৎ, মোমবাতির আলোয় ভবিষ্যৎ গড়ার লড়াই উম্মে হানির

চার বছরেও জোটেনি বিদ্যুৎ, মোমবাতির আলোয় ভবিষ্যৎ গড়ার লড়াই উম্মে হানির

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team