দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন কমিটিতে বেশ কয়েকজন পরিচিত নেতার দায়িত্ব বদল হলেও শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসেনি।
শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন আগের দায়িত্বেই বহাল রয়েছেন।
তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ।
অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
পুনর্গঠনের অংশ হিসেবে দলের মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক ও মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ পদগুলো বিলুপ্ত করা হয়েছে।
দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।
এ ছাড়া নাহিদা সারোয়ার নিভা যুগ্ম সদস্যসচিব এবং সাদিয়া ফারজানা দিনা দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে নতুন নেতৃত্ব এনসিপির সাংগঠনিক কার্যক্রমে কতটা পরিবর্তন আনতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team