দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
কেসিসি প্রশাসক
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫২ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম
সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানেই বৃক্ষরোপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার সকালে নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সরকারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসি’র ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন।
সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জনকে ভ্যানগাড়ি ও ব্যবসায়ী পণ্য প্রদান করা হয়।
সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজসেবক মো. আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি সংস্থা মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হিরম্ময় মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।-বাসস
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team