দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
সভায় অংশ নেওয়া পিএসসির একজন সদস্য জানান, প্রার্থীরা ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলির মধ্যে কমপক্ষে তিন মাসের বিরতি দাবি করেছেন। এক্ষেত্রে তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন, যেটা বাস্তবসম্মত নয় বলে মনে করে পিএসসি। ফলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পেছানোর সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হতে পারে এমন প্রশ্নের পিএসসির ওই সদস্য বলেন, যেহেতু প্রার্থীরা বলছেন তারা ৪৬’র লিখিত পরীক্ষা ও ৪৭’র প্রিলিমিনারির মধ্যে তিনমাস গ্যাপ (বিরতি) চান, সেক্ষেত্রে আগস্টের আগে ওই পরীক্ষাটা (৪৭’র প্রিলি) নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আগস্টের প্রথম সপ্তাহে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হতে পারে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। তাদের অভিযোগ, ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পুরো মে মাসজুড়ে লিখিত পরীক্ষা চলবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে৷ তাছাড়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। অনেক চাকরিপ্রার্থী এ তিন পরীক্ষারই পরীক্ষার্থী। ফলে তাদের পক্ষে প্রস্তুতি ও পরীক্ষায় অংশ নেওয়াটা কষ্টসাধ্য।
এ কারণে টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে বিক্ষোভ-সমাবেশ করছেন তারা। আজও বিক্ষোভ করেছেন প্রার্থীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা এবং দুজনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩টায় জরুরি সভায় বসেন পিএসসির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক দিক বিবেচনা করে তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পিছিয়ে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
একই সঙ্গে যেসব প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পিএসসিতে আবেদন করলেই তাদের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team